হাসিনার মতো ভুল করবেন না, ড. ইউনূসকে সতর্কবার্তা হেফাজতের

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে হেফাজতে ইসলামের নেতারা বলেছেন, শেখ হাসিনার মতো ভুল করবেন না। ৯০ শতাংশ মুসলমানের দেশে কুরআন-সুন্নাহবিরোধী কোনো নীতি বাস্তবায়ন করার সাহস করবেন না। অবিলম্বে প্রতিবেদনসহ নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল ঘোষণা করুন। শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করুন।

শনিবার (৩ মে), নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চারদফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছ হেফাজত। আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরীর সভাপতিত্বে শুরু হওয়া মহাসমাবেশের বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা এসব কথা বলেন।

সকাল ৯টায় হেফাজতে ইসলামের শীর্ষ পর্যায়ের নেতারা মহাসমাবেশ স্থলে পৌঁছান। শীর্ষ নেতারাসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম মহাসমাবেশে বক্তব্য রাখবেন। বক্তারা বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতে প্রস্তুত। কিন্তু কুরআন সুন্নাহ বিরোধী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করবে না।

বক্তারা বলেন, আপনারা পিলখানা হত্যাকাণ্ডের বিচারের জন্য কমিশন করেছেন, জুলাই আন্দোলনের গণহত্যার জন্য কমিশন করেছেন, ট্রাইব্যুনাল গঠন করেছেন, কিন্তু মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যার বিচারের জন্য কেন তদন্ত কমিশন গঠন করলেন না? বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হলেও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দায়ের করা মামলা প্রত্যাহার করা হয়নি। এসব মামলা অবিলম্বে বাতিল করতে হবে।

নারীবিষয়ক সংস্কার কমিশন সম্পর্কে সমালোচনা করে হেফাজতে ইসলামের নেতারা বলেন, সরকার নারীবিষয়ক যে সংস্কার কমিশন গঠন করেছেন এর সদস্যরা নারী না পুরুষ তা বোঝা যাচ্ছে না। কিন্তু তারা যেসব প্রস্তাব দেওয়া হয়েছে তা কুরআন সুন্নাহ বিরোধী। তাদের সংস্কার প্রতিবেদন যদি পাস করা হয় তাহলে জীবন দিয়ে রুখে দেওয়া হবে। মার্চ টু ঢাকার কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে হেফাজতে ইসলাম।

মুফতি ফখরুল ইসলাম বলেন, নির্যাতিত হলাম, জেল খাটলাম অথচ আমাদের মামলা প্রত্যাহার করা হয়নি। নারীবিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তা ১৮ কোটি মুসলমানের বিরুদ্ধে। তা অবিলম্বে বাতিল করতে হবে। মহাসমাবেশ থেকে ফিলিস্তিন ও ভারতে ‘মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে’ সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। তবে হেফাজতে ইসলামের মহাসমাবেশে অধিকাংশ বক্তার বক্তব্যে নারীবিষয়ক সংস্কার কমিশন ও প্রতিবেদনের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কী আছে জুলাই ঘোষণাপত্রের খসড়ায়

ঠিকানা টিভি ডট প্রেস: জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সর্বদলীয় বৈঠক করেন। এদিন বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ফরেন

ড. ইউনূস পদত্যাগ করবেন না’

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফাইজ তাইয়েব আহমেদ। শুক্রবার (২৩মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে

শিক্ষা ভবন অভিমুখে শিক্ষকদের ভূখা মিছিল আজ

নিজস্ব প্রতিবেদক: তিন দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকেরা এবার নতুন কর্মসূচি হিসেবে ভূখা মিছিলের ঘোষণা দিয়েছেন। প্রতীকী এ মিছিলে আজ রোববার খালি থালা-বাটি হাতে নিয়ে শিক্ষা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ট্রাম্পের হামলার জবাবে বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা!

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের উত্তাপ আরও বেড়েছে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সম্পৃক্ততায়। ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর মাত্র ২৪ ঘণ্টার

ধানমন্ডি ৩২ নম্বরে কড়া পাহারায় সেনাবাহিনী-বিজিবি ও পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরকে ঘিরে গতকাল সোমবার দফায় দফায় সংঘর্ষের পর আজ মঙ্গলবার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কড়া পাহারা বসিয়েছে। পুলিশের পাশাপাশি

শীলকূপ ইউনিয়নে তারুণ্যের উৎসব উদযাপন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন