হাসিনার নির্দেশেই আমার বাবাকে হত্যা করা হয়েছে: ড. রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক: সদ্য বিএনপিতে যোগ দেওয়া ড. রেজা কিবরিয়া বলেছেন, বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা প্রসঙ্গে তিনি বলেন, গত ১৫ বছর ধরে শেখ হাসিনা আমার বাবার হত্যাকারীদের রক্ষা করেছেন। এতে সন্দেহ হয়, তার নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।

বুধবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে নিজের বাড়িতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন প্রসঙ্গে ড. রেজা কিবরিয়া বলেন, বর্তমান সরকারের প্রশাসনিক দক্ষতা নেই। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে সামগ্রিক সক্ষমতা দরকার—ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ, নিরাপত্তা, ভোটবাক্স সুরক্ষা—সবকিছুতেই তারা ব্যর্থ। ফলে আগাম নির্বাচন নিয়েও গুরুতর সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

দোয়া মাহফিলে নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সমুদ্রে আট ধরনের ভারী খনিজের সন্ধান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সমুদ্র এলাকায় আট ধরনের ভারী খনিজের সন্ধান মিলেছে। ফিশিং ট্রলার ব্যবহার করে পরিচালিত গবেষণায় এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট।

ইসলামাবাদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে মঙ্গলবার (১১ নভেম্বর) আত্মঘাতী বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়। ওই হামলার

পুলিশের হাতে থাকবে না কোনো মারণাস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না, থাকবে শুধু এপিবিএনের কাছে। এছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র‌্যাব) পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। এজন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা

সলঙ্গায় দাদিকে গলা কেটে হত্যা, নাতি আটক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় এক বৃদ্ধ নারীকে নিজ ঘরে গলা কেটে হত্যার অভিযোগে তার নাতিকে আটক করেছে থানা পুলিশ। সলঙ্গা থানার চকবরু গ্রামে বুধবার

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সাঈদ হোসেন চৌধুরী বরাবরে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর হিসেবে প্রদত্ত ঘোষণাপত্র বাতিল আদেশ, কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা

সিরিয়া-ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত: মধ্যপ্রাচ্যে কূটনৈতিক অগ্রগতি

অনলাইন ডেস্ক: ইসরাইল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক। শুক্রবার (১৮ জুলাই) এক্সে