হাসিনার চাচাতো ভাই সেখ জুয়েল এখন বিধান মল্লিক

ঠিকানা টিভি ডট প্রেস: ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বহু নেতাকর্মী ভারতে চলে যান। সে মোতাবেক তার চাচাতো ভাই সেখ সালাহউদ্দিন ওরফে সেখ জুয়েলও এখন ভারতে অবস্থান করছেন। তিনি এখন ভারতের আধার কার্ড গ্রহণ করেছেন।

তবে সেখ সালাহউদ্দিন বনে গেছেন বিধান মল্লিক নামে। তার বাবার নাম সেখ আবু নাছের হলেও নতুন পরিচয়ে বাবার নাম মুদিন্দ্রনাথ মল্লিক। নতুন পরিচয়ে চষে বেড়াচ্ছেন ভারতের এপাশ থেকে ওপাশ।

সামাজিক যোগাযোগামাধ্যমে সেখ সালাহউদ্দিনের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও ভারতের আধার কার্ডের ছবি ভাইরাল হয়েছে।

সেই ছবিতে দেখা গেছে, সেখ জুয়েলের আধার কার্ড ঘেঁটে দেখা গেছে, তাতে সেখ সালাহউদ্দিন জুয়েল নাম পাল্টে হয়েছেন বিধান মল্লিক। বাবার নাম মুদিন্দ্রনাথ মল্লিক। জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৫৯। আধার কার্ড নম্বর ৮৪৪২০৫৬৭৫৭২৬। ঠিকানা, শাড়াপুল শাড়াপুল, ডাকবাংলো স্বরূপনগর, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ ৭৪৩২৮৬।

এদিকে সেখ জুয়েলের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম হলো- সেখ সালাহউদ্দিন (SHAIKH SALAUDDIN)। বাবা সেখ আবু নাছের। মাতা- রাজিয়া খাতুন। জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৬৭। পরিচয়পত্রের নম্বর ১৯৬৭২৬৯২৬১৯০০০০৩৩। ঠিকানা বাসা-৩৬৩, গ্রাম/রাস্তা- শেরেবাংলা রোড, ডাকঘর-সোনাডাঙ্গা-৯১০০। সোনাডাঙ্গা, খুলনা।

এদিকে শুক্রবার (১৪ মার্চ), রাতে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে লিখেছেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান…পিতার’ উত্তরাধিকার শেখ পরিবারের কিএক্টাবস্থা!’

একাধিক সূত্র জানিয়েছে, শুধু সেখ জুয়েল নন, দেশের অন্যতম প্রভাবশালী শেখ পরিবারের অনেক সদস্যই বর্তমানে ভারতীয় আধার কার্ড গ্রহণ করেছেন।

২০১৮ সালে খুলনা-২ সংসদীয় আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন সেখ সালাহউদ্দিন। ২০২৪ সালেও তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। কাগজপত্রে তিনি সেখ সালাহউদ্দিন হলেও সর্বত্র তিনি সেখ জুয়েল নামেই বেশি পরিচিত।

গত বছরের ৫ আগস্টে গণঅভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পরপরই সেখ জুয়েলসহ শেখ পরিবারের প্রায় সবাই ভারতে আশ্রয় নেন। এর আগে শেখ পরিবারের অনেকেই ৬২৬ জনের মধ্যে ছিলেন সেনাবাহিনীর হেফাজতে। জীবনের নিরাপত্তা চেয়ে তারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন। পরবর্তী সময়ে ক্যান্টনমেন্টের নিরাপত্তা হেফাজত থেকে বের হয়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান।

বিভিন্ন সূত্র জানায়, সেখ জুয়েলের মতো শেখ পরিবারের অনেক সদস্যই ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন বিশেষ প্রক্রিয়ায়। আধার কার্ডে শুধু নিজের নাম নয়, পাল্টে ফেলেছেন বাবার নামও। ওই কার্ড দিয়ে তারা ভারতে চলাফেরা করে আসছেন স্বাধীনভাবে। আবার ভারতে আশ্রয় নেওয়া অনেককে আবার ট্রাভেল কার্ডও দেওয়া হয়েছে। সেই কার্ড ব্যবহার করে তারা বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারছেন।

তবে সেখ জুয়েল কলকাতাতেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন। তার বড় ভাই শেখ হেলাল, শেখ সোহেল এবং ছোট ভাই শেখ রুবেলও পশ্চিমবঙ্গের কলকাতাতেই অবস্থান করছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে অবৈধ ইটভাটায় ৮০ হাজার টাকা জরিমানা

এম এ হান্নান শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) শাহজাদপুর উপজেলা নির্বাহী

সিরাজগঞ্জে ভেজাল কীটনাশক মজুদের দায়ে কৃষি উপকরণ দোকানে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ভেজাল কীটনাশক মজুদের অভিযোগে একটি কৃষি উপকরণ বিক্রয় প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ প্যাকেট ভেজাল কীটনাশক জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে

নিউইয়র্কে ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মুশফিকুল আনসারী

ডেস্ক রিপোর্ট: মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক সফর সঙ্গীদের ওপর পতিত স্বৈরাচারের দোসরদের ন্যক্কারজনক

নিজামীর ফাঁসির রাতেই আ. লীগের ‘পতন’!

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ সরকার ২০১৬ সালের ১০ মে রাতে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। এর ঠিক নয়

শিয়ালকোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংঘর্ষ: নারীসহ অন্তত ৮ জন আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের বিলধলী এলাকায় খড়ের পালা দেওয়া ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ৮ জন আহত

পাকিস্তানের বন্যা দুর্গতদের জন্য যুক্তরাজ্যের আর্থিক সহায়তা ঘোষণা

অনলাইন ডেস্ক: পাকিস্তানে চলমান বন্যা, ভূমিধস ও অতিবৃষ্টির প্রেক্ষাপটে জরুরি সহায়তা হিসেবে যুক্তরাজ্য ১.৩৩ মিলিয়ন পাউন্ড ত্রাণ সহায়তা ঘোষণা করেছে। ইসলামাবাদে ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে