হাসিনার কাছে ট্রাইব্যুনালের সব তথ‍্য পাঠানো হচ্ছে’, কনক সরওয়ারের অভিযোগ

ঠিকানা টিভি ডট প্রেস: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতা থেকে সরে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আন্দোলনে চলা হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে বিচারের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। গত বছরের ১৭ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে উচ্চ আদালত প্রাঙ্গণে হাসিনাসহ দলের মন্ত্রী, এমপি ও নেতাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়।

আওয়ামী লীগ সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার কিছু পরিবারও বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছেন।

তবে এই ট্রাইব্যুনালের বিচারকাজের গোপন তথ্য নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ড. কনক সরওয়ার। উপদেষ্টা আসিফ নজরুল সমর্থিত এক আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালের সব ধরনের কার্যক্রমের গোপন খবর ফাঁস করা হচ্ছে, এমন অভিযোগ করেন তিনি।

শুক্রবার (২৮ মার্চ) বেলা দেড়টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে কনক সরওয়ার বলেন, ‘পলাতক হাসিনার কাছে ট্রাইব্যুনালের সব গোপন তথ‍্য পাঠাতে আইন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগ?!’

উপদেষ্টা আসিফ নজরুলের বিষয়ে বলেন, ‘অনেক যাচাই-বাছাই করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সকল কার্যক্রমের গোপন খবর, সাক্ষ্য-প্রমাণ, সাক্ষীদের তথ্য পলাতক হাসিনা এবং আওয়ামী অপরাধীদের কাছে সহজে এবং সুলভে পৌঁছে দিতে হাসিনা মনোনীত আইন উপদেষ্টা আসিফ নজরুল সমর্থিত এক নারী আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে?!’

হতাশা প্রকাশ করে কনক সরওয়ার বলেন, ‘দীর্ঘ সরকারি ছুটির আগে আগে গতকাল ২৭ মার্চ নতুন চারজন প্রসিকিউটর নিয়োগ হয়েছে। তালিকায় ১ নম্বর সহকারী প্রসিকিউটর আফরোজ পারভিন সিলভিয়া বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং বঙ্গবন্ধু আইন গবেষণা কেন্দ্রের বিশিষ্ট নেত্রী! এমনিতেই গত ৮ মাসে বিচারের নামে ট্রাইব্যুনাল চলছে হামাগুড়ি দিয়ে। এখন কী হবে, তা বলাই বাহুল্য!’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মঞ্চেই ঢলে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) বিকেলে বক্তব্য

আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শন করলেন মাওলানা মিজানুর রহমান আজহারী

নিজস্ব প্রতিবেদক: ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। শুক্রবার (২৯ আগস্ট) শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক

দেওবন্দের প্রধান আল্লামা আরশাদ মাদানী এখন ঢাকায়, বয়ান করবেন আজ

নিজস্ব প্রতিবেদক: পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন (প্রধান শিক্ষক) ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা

বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রাসেল ইকবাল মিয়া

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার অন্তর্গত বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক শিক্ষা

বাংলাদেশবিরোধী তৎপরতা চালাতে আওয়ামী লীগের অফিস

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলার রায় কবে হবে, তা জানা যাবে ১৩ নভেম্বর। ওইদিনকে কেন্দ্র করে বড় ধরনের

শাহজাদপুরে নৌকাডুবি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মচারির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া বিলে নৌকাডুবির ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী মনিরুল ইসলাম (৩৫) মারা গেছেন। তিনি উপজেলার ব্রজবালা গ্রামের আব্দুস সালামের