হাসান আরিফ বেঁচে থাকলে চট্টগ্রাম হতো দেশের অন্যতম পর্যটন নগরী: মেয়র ডা. শাহাদাত

শিব্বির আহমদ রানা, (বাঁশখালী) চট্টগ্রাম প্রতিনিধি: অন্তবর্তীকালীন সরকারের ভূমি, বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ হাসান আরিফের স্মরণ সভা ও দোয়া মাহফিল শনিবার (১৮ জানুয়ারী) দুপুরে বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজ মাঠে খাঁন বাহাদুর ফাউন্ডেশনের উদ্যােগে সম্পন্ন হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সাংসদ মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথ ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আমেরিকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রায়হানুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জমশেদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, ইউএসটিসির সাবেক ভিসি ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, ডা. মেজবাউল হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মরহুম হাসান আরিফের পুত্র অ্যাডভোকেট মোয়াজ আরিফ, মো. আদীব খান, সাবেক প্রচার সম্পাদক শাখাওয়াত জামাল দুলাল, অ্যাডভোকেট আরিফ, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার লোকমান, বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ জমির উদ্দিন, চেয়ারম্যান রেজাউল করিম ইউনুস, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী এডভোকেট জাহাঙ্গীর আলম প্রমূখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘হাসান আরিফ বেঁচে থাকলে চট্টগ্রাম হতো দেশের অন্যতম পর্যটন নগরী। বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী হিসেবে আমি মরহুম হাসান আরিফ স্যার কে চিনতাম। স্যার অত্যন্ত বিনয়ী ছিলেন। তাঁর কারণেই আজকে আমি মেয়র হতে পেরেছি। স্যারের কাছে আমি আজীবন কৃতজ্ঞ। সবাই স্যারের জন্য দোয়া করবেন।’

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নাফ নদী থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তের নাফ নদী থেকে বাংলাদেশি দুই জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বুধবার দুপুরে হোয়াইক্যং

টাঙ্গাইলে মাদক বিরোধী প্রচারণায় সাইকেল র‍্যালি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে টাঙ্গাইলে মাদক বিরোধী বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে

যাত্রীভর্তি ট্রেন রেখে পালালেন চালক, অবরুদ্ধ স্টেশন সুপার

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীভর্তি ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে রেখে পালিয়েছেন চালক। এতে বিক্ষুব্ধ যাত্রীরা অবরুদ্ধ করে রেখেছেন স্টেশন সুপারিনটেনডেন্টকে। মঙ্গলবার

‘৩৬ জুলাই’র আগেই দেশে ফিরছেন তারেক রহমান?

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন ফের জোরালো হয়েছে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, তিনি আগামী ৫ আগস্টের আগেই যুক্তরাজ্য থেকে দেশে

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়: সড়ক পরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা বলে মন্তব্য করেছেন সড়ক

সখীপুরে এক সেনা সদস্যের বিরুদ্ধে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের সখীপুরে উজ্জ্বল দেওয়ান নামের এক সেনা সদস্যের (সার্জেন) বিরুদ্ধে প্রতিবেশী এক যুবতীকে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত ১৯ এপ্রিল সখীপুর উপজেলার কাকড়াজান