হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ মঙ্গলবার হাসপাতাল থেকে বাসায় ফিরবেন। সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরবেন তিনি।

সোমবার দিবাগত রাতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আলহামদুলিল্লাহ জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সফল অপারেশনের দশদিন পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরবেন।

তার সুস্থতার জন্য দোয়া করায় তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এ উপলক্ষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা আজ একটি প্রেস ব্রিফিং করবেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে তরুণীকে ধর্ষণের দায়ে চালকের আমৃত্যু কারাদণ্ড 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সোহেল রানা নামে এক চালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

তাড়াশ পৌর যুব জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে পৌর যুব জামায়াতের উদ্যোগ পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (১৩ ই রমজান)

আসিফ ও মাহফুজকে পদত্যাগ করতে হবে: ইশরাক

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন ইশরাক হোসেন। তার দাবি, চক্রান্ত

বিএনপি জুলাই সনদ ভঙ্গ করে সংসদ কার্যক্রম শুরু করেছে: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদের কার্যক্রম শুরু করেছে বলে মন্তব্য করেছেন সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। বৃহস্পতিবার

নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সদর উপজেলায় ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার নূরপুর সিধরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে

আবারও বিধ্বস্ত ভারতের যুদ্ধবিমান তেজাস

নিজস্ব প্রতিবেদক: ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজাস যুদ্ধবিমান আবারও দুর্ঘটনার শিকার হয়েছে। বিমানঘাঁটিতে অবতরণের সময় ফাইটার জেটটি বিধ্বস্ত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত