হাসপাতালে সাবেক মন্ত্রী নুরুজ্জামানের উপর ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার পর তার উপর ডিম নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত ১১টার পর এ ঘটনা ঘটে।’

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে জরুরি বিভাগের সামনে দিয়ে কড়া নিরাপত্তার মধ্যে বের করা হয় নুরুজ্জামান আহমেদকে। এ সিমগ বিক্ষুব্ধ ছাত্র-জনতা সাবেক এই মন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলির তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন মুন্নার বাবা আব্দুল মজিদ। একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার বলেন, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ কে গ্রেফতার করা হয়েছে। উনার নামে একাধিক হত্যা মামলা রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে ঢাকা ব্যাংকের পক্ষ হতে সেন ভাঙ্গাবাড়ীতে পাওয়ার টিলার বিতরণ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ঢাকা ব্যাংক পিএলসি’র উদ্যোগে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সেন ভাঙ্গাবাড়ী কৃষক সমিতিকে একটি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। শুক্রবার ২১ মার্চ  সকালে পৌর

‘অডিয়াস ঋণ’-এর ভারে আপসের পথে সরকার

নিজস্ব প্রতিবেদক: গত বছরের গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় নেয়া বিপুল বৈদেশিক ঋণের বোঝা ও বিতর্কিত মেগা প্রকল্পগুলো পর্যালোচনায় এখন আপসের পথে হাঁটছে অন্তর্বর্তী

মওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, এখন একটা বৈরী হওয়া বইছে, একটা জিনিস বুঝত হবে শেখ

নতুন নোট বিতরণ শুরু

ঠিকানা ডেস্ক: জুলাই বিপ্লবের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার প্রাথমিকভাবে সীমিত পরিসরে ২০, ৫০ ও ১০০০

রাজশাহী বিভাগীয় ওলামা দলের ফরম বিতরণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য ফরম ও রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বগুড়া ঠনঠনিয়াস্হ বগুড়া জেলা

নাটোরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। বুধবার (২৩ জুলাই) সকাল