হাসপাতালে নেয়া হয়েছে অসুস্থ জামায়াত আমিরকে

নিজস্ব প্রতিবেদক: মঞ্চে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়া জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে নেয়া হয়েছে। তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতের মহাসমাবেশে বক্তব্য দেয়া শেষে সেখান থেকে তাকে হাসপাতালে নেয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, তার রক্তচাপ ও সুগার লেভেল স্বাভাবিক রয়েছে। তবে, স্বাস্থ্যের অন্যান্য পরীক্ষা-নীরিক্ষা করা হচ্ছে।’

এর আগে, বিকেলে প্রধান অতিথির বক্তব্যে দিচ্ছিলেন তিনি। একপর্যায়ে তিনি মঞ্চে পড়ে যান। তখন মঞ্চে উপস্থিত অন্যান্য নেতারা দৌঁড়ে আসেন এবং তাকে ঘিরে ধরেন। চিকিৎসকরাও এসে চিকিৎসা দেয়া শুরু করেন। স্বেচ্ছাসেবকরাও তৎপর হয়ে উঠেন।

মিনিট দুয়েকের মধ্যে ডা. শফিকুর রহমান আবার বক্তব্য দেয়ার জন্য ডায়াসে দাঁড়ান। এ সময় জামায়াত নেতারা তাকে ধরে থাকেন। তবে একটু পরই তিনি আবার পড়ে যান। পরে মঞ্চে বসে বক্তৃতা দেন।

ডা. শফিকুর রহমান যখন মঞ্চে দ্বিতীয়বার পড়ে যান, তখন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, চিকিৎসকরা বলেছেন, অতি গরমের কারণে তিনি (ডা. শফিকুর রহমান) অসুস্থ হয়ে পড়েছেন। তিনি আর বক্তব্য দিতে পারবেন না। এমন কথা বলতে বলতে নায়েবে আমির শুনতে পান, জামায়াত আমির বসে থেকেই বক্তৃতা দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। পরপরই বসে বক্তব্য দেয়া শুরু করেন ডা. শফিকুর রহমান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে উখিয়ার ক্যাম্প-১৬ এর ব্লক-ডি তে লাগা আগুনে সাড়ে চার শতাধিক বসতঘর পুড়ে

মা হয়তো আর রাজনীতিতে ফিরবেন না: সজীব ওয়াজেদ জয়

নিজস্ব প্রতিবেদক: সজীব ওয়াজেদ জয় বলেছেন, মা হয়তো আর সক্রিয় রাজনীতিতে ফিরবেন না। কারণ, তিনি অবসর নিতে চেয়েছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে

ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ে

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। করোনা সংক্রমণের হার বাড়ছে উল্লেখ করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ১২ জন নেতাকর্মীকে রাজধানীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যেআছেন

আন্তর্জাতিক আদালতে জিতল বাংলাদেশ, পাচ্ছে ৫১৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতকে ২০০৫ সালে সংঘটিত টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ মামলায় জিতল বাংলাদেশ। এ ঘটনায় কানাডিয়ান কোম্পানি নাইকোকে ৪২ মিলিয়ন মার্কিন ডলার (৫১৩ কোটি ১৫

ছেলেকে বিমানবন্দরে দিতে এসে আগুনে প্রাণ গেল বাবার

নিজস্ব প্রতিবেদক: শ্রমিক ভিসায় সৌদি আরবে যাওয়ার কথা ছিল একমাত্র ছেলে মনিম জমাদ্দারের। মঙ্গলবার সন্ধ্যার পর ফ্লাইট। ছেলেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছে দিতে সোমবার সকালেই গ্রামের