হাসপাতালের সামনে নবজাতক ফেলে পালালেন মানসিক প্রতিবন্ধী মা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মানসিক প্রতিবন্ধী নারী প্রসবের পর নবজাতক কন্যা শিশুকে ফেলে পালিয়ে গেছেন বলে ধারণা করছে পুলিশ। গভীর রাতে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে নিরাপদে রয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ অক্টোবর) ভোররাত ২টার দিকে উল্লাপাড়া পৌর শহরের শ্যামলীপাড়া এলাকার কেয়ার হাসপাতালের সামনে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, “রাত দুইটার দিকে হাসপাতালের সামনে রাস্তার ওপারে নবজাতকটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে সমাজসেবা কর্মকর্তা ও মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তার তত্ত্বাবধানে দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি একজন মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান। তিনি প্রসবের পর সন্তানকে ফেলে চলে গেছেন।”

উল্লাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “সকালে শিশুটিকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। আপাতত কেয়ার হাসপাতালের একজন নার্সের তত্ত্বাবধানে শিশুটিকে রাখা হয়েছে। বর্তমানে শিশুটি সমাজসেবা অফিসের তত্ত্বাবধানে নিরাপদে আছে।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মনকিচর শাপলা পাড়া নাইট অলম্পিক ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা সম্পন্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: উপজেলার শীলকূপ ইউনিয়নে ‘মনকিচর শাপলা পাড়া নাইট অলম্পিক ফুটবল টুর্ণামেন্ট-২৫’র ফাইনাল খেলা শুক্রবার রাতে সম্পন্ন হয়েছে। শীলকূপ ইউনিয়ন ছাত্রদলের

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।

ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গুলি, বহিষ্কার ছাত্রদল নেতা বাবু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছাব্বির হোসেন খোকা নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে গুলির ঘটনায় সাবেক ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুকে বহিষ্কার করা হয়েছে।

ফেসবুক পোস্টকে ঘিরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, নেতাকর্মী আহত ২০

ডেস্ক রিপোর্ট: চাঁদপুরের হাজীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির শীর্ষ নেতাদের বিকৃত ছবি পোস্ট করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

তাহসানের শ্বশুর ক্রসফায়ারে নিহত যুবলীগ নেতা পানামা ফারুক

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান আর রোজা আহমেদের একটি ছবি আলোরণ তুলেছিল ভক্তদের মাঝে। ভক্তরা বুঝেই গিয়েছিলেন বিয়ে করেছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। শনিবার (৪ জানুয়ারি)।

পহেলা মে থেকে সারা দেশে ডিম-মুরগির খামার বন্ধ

নিজস্ব প্রতিবেদক: আগামী পহেলা মে থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদনকারী সব খামার বন্ধের ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। বৃহস্পতিবার