হাসনাত-সারজিসের স্থায়ী বহিষ্কারের চিঠি,যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), থেকে কেন্দ্রীয় কমিটির মূখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ ও মূখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সারজিস আলমকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কারের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আজ রবিবার (২৩ মার্চ) বিকেলে দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এই চিঠিটি ছড়িয়ে পড়ে।

তবে চিঠিটি ভুয়া বলে নিশ্চিত করেছেন দলটির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত। তিনি বলেন, ‘‘আমি এই ধরনের চিঠি ইস্যু করিনি। এই চিঠিটি ভুয়া।’’

স্বীয় পদ থেকে অব্যাহতি ও সদস্যপদ স্থগিত প্রসঙ্গে ছড়িয়ে পড়া ওই চিঠিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমিটির মূখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ ও মূখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সারজিস আলমের বিষয়ে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা, দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে বৈরী সম্পর্ক তৈরি, পার্টিতে সিনিয়রদের সাথে (বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারী, সামান্তা শারমীন)-বেয়াদবি, একক আধিপত্য, ছাত্রলীগের অতীত পশুত্বপনা এখনো আচরণে থেকে যাওয়া, ঘোরা ডিঙ্গিয়ে ঘাস খাওয়াসহ অগণিত কারণে, এই দুইজনের স্বীয় পদ স্থগিত করা হলো এবং তাদের প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো। এনসিপির সবাইকে এই দুইজনের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জরুরি নির্দেশ দেওয়া হলো।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের দরকার নেই: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন। আমি বলতে চাই উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই। তবে ভয়াবহ

হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করেছে ইসি

অনলাইন ডেস্ক: গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), লক করেছে নির্বাচন কমিশনের (ইসি) অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

ভারত থেকে আকস্মিক বিদ্যুৎ বন্ধ হলে প্রস্তুত কি বিপিডিবি

নিজস্ব প্রতিবেদক: দেশে দৈনিক বিদ্যুতের মোট চাহিদা গড়ে প্রায় সাড়ে ১৫ হাজার মেগাওয়াট। এর মধ্যে ভারত থেকে আমদানি হচ্ছে আড়াই হাজার মেগাওয়াটের কম-বেশি। সম্প্রতি পাল্টাপাল্টি

চাকরি ফিরে পাচ্ছেন আপিল ট্রাইব্যুনালে বিজয়ী ১৫২২ পুলিশ সদস্য

ঠিকানা টিভি ডট প্রেস: আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মধ্যে যারা আপিল ট্রাইব্যুনালে বিজয়ী হয়েছেন, তাদের পুনর্বহালে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার

ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের এক পরিবারের আদরের পোষা বিড়াল ‘ক্যান্ডি’কে নিজেদের সঙ্গে করে ইতালি নেওয়ার চেষ্টা এবারের মতো সফল হয়নি। চার বছর ধরে পরিবারের সদস্যের মতো

ইসরাইলি সেনারা বাংলাদেশি পাসপোর্ট মাটিতে ছুড়ে ফেলেছে: শহিদুল আলম

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের প্রকৃত স্বাধীনতা নিশ্চিতে ফ্লোটিলা অভিযান অব্যাহত রাখার পাশাপাশি ইসরাইলিদের বর্বরতার বার্তা ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলম। শনিবার (১১ অক্টোবর)