হাসনাতের ওপর হামলার পর আলোচনায় নাসির মোড়ল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে গাড়িতে থাকা হাসনাত আহত হয়েছেন।

রোববার (৪ মে) রাত ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানান এনসিপি মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

তবে এই হামলার পর আলোচনায় আসেন নাসির মোড়ল নামে একজন। তার বাড়ি গাজীপুরে।

হাসনাতের হামলার বিষয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের রোববার (৪ মে) রাত ১০টা ৪১ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে প্রশ্ন রেখে লেখেন, ‘হাসনাতের উপর হামলাকারী কি এই নাসির মোড়ল?’

এ সময় তিনি তার পোস্টের কমেন্ট বক্সে নাসির মোড়লের বিভিন্ন পোস্টের স্ক্রিনশর্ট শেয়ার করেন। এসব কমেন্টে অনেককেই নানা ধরনের নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে।

সেই সূত্রে ফেসবুকে নাসির মোড়ল (Nasir Morol) নামে ভেরিফায়েড আইডি ঘুরে দেখা যায়, বঙ্গবন্ধু, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে থাকা ছবি। দলীয় পদবি লেখা আছে౼ সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা ছাত্রলীগ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সংসদীয় আসনের সীমানা নিয়ে বিএনপির দাবি: আগের মানচিত্রই বহাল থাকুক

খসড়া তালিকা প্রকাশের আহ্বান, ইসিতে জমা পড়েছে ৬০০-র বেশি আবেদন নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগের সীমানা অনুযায়ী আসন পুনর্বিন্যাসের দাবি জানিয়েছে

চট্টগ্রামের ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১0 মে) সন্ধ্যায় নগরীর বহদ্দারহাট বারইপাড়া এলাকা থেকে গোপন সংবাদের

কাতার ফাউন্ডেশনের প্রতিশ্রুতিতে উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে সফররত চার নারী ক্রীড়াবিদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে কাতার ফাউন্ডেশনের প্রতিশ্রুতি ভীষণরকম আশাবাদী ও উচ্ছ্বসিত করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে সফররত চার নারী ক্রীড়াবিদকে।

সিরাজগঞ্জে ইয়াবাসহ যুবদল ও কৃষক দলের তিন নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ইয়াবাসহ পাবনার যুবদল ও কৃষক দলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব জানায়, রোববার সকালে কক্সবাজার থেকে পাবনায় ফেরার

লাল পতাকা-লাল সংকেত উপেক্ষা করেই চলল ট্রেন, অতঃপর যা ঘটলো

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কালুরঘাট রেলসেতুতে রেলের গেটম্যানের লাল পতাকা ও স্টেশনের লাল সংকেত উপেক্ষা করে চলতে থাকা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি পাঁচটি যানবাহনের ওপর উঠে যায়। এতে

শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এখন পর্যন্ত ১২টি হলের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এতে শীর্ষ তিন পদেই শিবির সমর্থিত ঐক্যবদ্ধ