হাসনাতের আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জামায়াত প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী এবং তাদের সমমনা ৮টি দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকায় জোটের শীর্ষ নেতাদের সংবাদ সম্মেলনে এমন ঘোষণার কয়েক ঘণ্টা পর কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহিদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি। এ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে ভোটে লড়বেন দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

রোববার রাতে জামায়াত নেতা সাইফুল ইসলাম শহিদ তাঁর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।’

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম শহিদ সমকালকে বলেন, ‘সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। হয়তো জনগণের ভালোবাসা ও প্রত্যাশা পূর্ণাঙ্গভাবে পূরণ করতে পারব না, তবে দেবিদ্বারের মানুষের পাশে থাকতে পারলে নিজেকে কৃতজ্ঞ মনে করব। কর্মীদের ত্যাগের জন্য মহান রবের কাছে দোয়া করি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বিশেষ বিজ্ঞপ্তিতে যা জানাল অধিদপ্তর

অনলাইন ডেস্ক: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত

খালেদা জিয়ার বাসভবনের সামনে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা শেষে চার মাস পর দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়া পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা

বিজিবির পা ধরে ক্ষমা চাইল বিএসএফ

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ১৫ বছর বাংলাদেশ-ভারত সীমান্তে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের পতনের পর

রায়গঞ্জে নারীর প্রতি সহিংসতা ও সন্ত্রাসী কর্মকান্ড বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে নারীদের প্রতি সহিংসতা ও সন্ত্রাসী কর্মকার্ন্ড বন্ধের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বিকেলে

বাঁশখালী হাসপাতালের সেবায় ঘাটতি? নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে উঠছে প্রশ্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (বাঁশখালী হাসপাতাল) চিকিৎসা অবহেলা ও নার্স-স্টাফদের দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে। জান্নাতুন নাইমা

রবিবার থেকে সারা দেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল রবিবার থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির ঘোষণা দেয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশের হামলার পর এ