হারানো পাখির সন্ধানে অভিনব উদ্যোগ, ২০ হাজার টাকার পুরস্কার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আদাবর এলাকা থেকে হারিয়ে যাওয়া একটি পোষা পাখির সন্ধানে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তার মালিক। প্রিয় পাখিটি ফিরে পেতে তিনি দিয়েছেন ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা এবং লাগিয়েছেন প্রায় ৫০০ পোস্টার।

পাখিটির নাম ‘জিপসি’। এটি সান কনিউর (Sun Conure) প্রজাতির একটি উন্নতজাতের পাখি, যার গায়ের রং উজ্জ্বল হলুদ ও কমলা। বয়স মাত্র ছয় মাস। গত ২৪ এপ্রিল ২০২৫ তারিখে আদাবরের একটি বাসা থেকে পাখিটি উড়ে যায়।

পাখিটির মালিক নূর সাকিব নিলয় জানান, “পোষা পাখিটি প্রতিদিন বাসায় মুক্ত অবস্থায় থাকতো। সেদিন হঠাৎ বারান্দা থেকে উড়ে যায়। এরপর থেকেই আমরা পাগলের মতো খুঁজছি। পোস্টার দিয়েছি আদাবর, শ্যামলী, রিং রোডসহ আশপাশের এলাকায়। ফেসবুকেও পোস্ট করেছি।”

পেশায় বেসরকারি চাকরিজীবী নিলয় আরও জানান, মাত্র ২৮ দিন বয়সে ঢাকার রামপুরা থেকে তিনি ও তাঁর স্ত্রী ১৪ হাজার ৫০০ টাকা দিয়ে পাখিটি কিনে আনেন। পরিবারের সদস্যদের সঙ্গে জিপসির ছিল গভীর বন্ধন। “আমরা একে সন্তানসম ভালোবাসি। সে মানুষের সান্নিধ্যে বড় হয়েছে, গাছে টিকতে পারবে না। হয়তো কোনো বাসায় ঢুকে গেছে, কিংবা কেউ ধরে রেখেছে,” বলেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, সান কনিউর একটি বুদ্ধিমান ও বন্ধুসুলভ পাখি। বৈজ্ঞানিক নাম Aratinga solstitialis, যার আদি নিবাস দক্ষিণ আমেরিকার গায়ানা, ব্রাজিল ও সুরিনাম। সঠিক পরিচর্যায় এরা ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত বাঁচে।

পাখিটি ফিরে পেতে ২০ হাজার টাকার পুরস্কার ঘোষণার বিষয়ে নিলয় বলেন, “আমি চাই, কেউ যদি পেয়ে থাকে, তারা বুঝুক এই পাখিটির সঙ্গে আমাদের আবেগ জড়িত। এই পুরস্কার যেন তাদের উৎসাহিত করে সেটি ফেরত দিতে।”

যদি কেউ ‘জিপসি’র সন্ধান পান, তাহলে পোস্টারে দেওয়া নম্বরে (০১৭৯২-৮২৫৪৪৭) যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন পাখির মালিক।

 

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আড়ত ছাপিয়ে ফুটপাতে পেঁয়াজ, দাম গত বছরের অর্ধেক

নিজস্ব প্রতিবেদক: দেশি পেঁয়াজের জোগান বাড়ায় কমেছে দাম ক্রেতা না মেলার দাবি আড়তদারদের চাহিদার চেয়ে উৎপাদন বেশি দেশে এখন পেঁয়াজের ভরা মৌসুম। চট্টগ্রামের আড়তগুলো পেঁয়াজে

দাওয়াত না দেওয়ায় শিক্ষকদের মারধর করলেন সেচ্ছাসেবক দল নেতা

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমন্ত্রণ না পেয়ে দুই শিক্ষককে মারধর করে অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের

চাঁদা না পেয়ে দোকান ভাংচুরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়াতে দু’লাখ টাকা চাঁদা না পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার নির্মাণাধীন দোকান ভাংচুুর ও নির্মাণসামগ্রী লুটের অভিযোগ উঠেছে স্থানীয়

পিলখানা ট্র্যাজেডিকে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা আমাদের জাতীয় দায়িত্ব। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির ঘটনাকে ইতিহাসে রাষ্ট্রীয় মর্যাদা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হঠাৎ বাঙ্কার নির্মাণ করলো বিএসএফ

ডেস্ক রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ভারতের অভ্যন্তরে দুটি বাঙ্কার নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ২০১/১৩-এস হতে আনুমানিক ৫০০ গজ

স্বাস্থ্যখাতে শিগগির এক লাখ কর্মী নিয়োগ: প্রতিমন্ত্রী এম এ মুহিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও তৃণমূল পর্যায়ে সেবা সম্প্রসারণের লক্ষ্যে শিগগির দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।