হামলার সময় বেশ কয়েকজন ভারতীয় সৈন্যকে আটক করছে পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারতের ধারাবাহিক প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার পর বেশ কয়েকজন ভারতীয় সৈন্যকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি সশস্ত্র বাহিনী। পহেলগামে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার দুই সপ্তাহ পর এই হামলা চালানো হলো। খবর পাকিস্তান অবজারভারের ‌

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী নিশ্চিত করেছেন, ক্রমবর্ধমান সামরিক সংঘর্ষের মধ্যে ভারতীয় সৈন্যদের আটক করা হয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, তীব্র বিমান সংঘর্ষের সময় রাফায়েল বিমান সহ ভারতীয় যুদ্ধ বিমানগুলিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। মোট পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।

হামলার পর কমপক্ষে আটজন নিহত এবং ৩৫ জন আহত হওয়ার খবর দিয়েছে পাকিস্তান। উভয় পক্ষের সামরিক বাহিনী লড়াই চালিয়ে যাচ্ছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী স্থানীয় সময় ভোর ৪টায় এক সংবাদ সম্মেলনে বলেন, “ভারতের বিভিন্ন অস্ত্র ব্যবহার করে ছয়টি স্থানে মোট ২৪টি আঘাতের খবর পাওয়া গেছে। আমাদের ক্ষয়ক্ষতির মূল্যায়নের ভিত্তিতে, এই ছয়টি স্থানে আটজন পাকিস্তানি নিহত, ৩৫ জন আহত হয়েছেন এবং দুজন নিখোঁজ রয়েছেন।”

তিনি জানান, এসব হামলার লক্ষ্যবস্তুই ছিল বেসামরিক স্থাপনা, যার বেশিরভাগই মসজিদ ছিল। ভারতীয় গোলাবারুদ আশেপাশের আবাসিক কাঠামোরও ক্ষতি করেছে। হামলায় মোট চারটি মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানান তিনি।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী নিশ্চিত করেছেন, ভারতীয় বিমান বাহিনীর সাথে সংঘর্ষের পর পাকিস্তান বিমান বাহিনীর সমস্ত যুদ্ধ বিমান নিরাপদে রয়েছে।’

বিধ্বস্ত হওয়া ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) যুদ্ধ বিমানগুলির মধ্যে তিনটি ফরাসি তৈরি রাফায়েল, একটি এসইউ৩০এমকেআই এবং একটি এমআইজি-২৯ ফুলক্রাম রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে একজন সামরিক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণরেখার (এলওসি) ধুন্দিয়াল সেক্টরে একটি শত্রু পোস্টও ধ্বংস করার দাবি করেছে। নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনীর সাথে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র গুলি বিনিময় চলছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে সাবেক ছাত্রনেতাদের নিয়ে জামায়াতের প্রীতি সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও বাইতুলমাল পক্ষ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা ও প্রীতি সমাবেশ। বৃহস্পতিবার (২৬ জুন)

প্রথমবার জামায়াতের কোনো আমিরের বইমেলা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতাদের নিয়ে একুশে বইমেলা পরিদর্শন করেছেন। স্বাধীনতা লাভের পর এই প্রথম জামায়াতের কোনো

নির্বাচনডা হোক তোরে মাইরা ফেলামু, স্বেচ্ছাসেবক দল নেতার অডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট: এক হাজার টাকা দিবি ক্যান, যা কইছি তাই দিবি। খালি নির্বাচনডা হোক, পরে তোরে মাইরা ফেলামু; মোবাইলে বস্তির এক বাসিন্দাকে এভাবেই গালিগালাজসহ হুমকির

ইরান-ইসরায়েল উত্তেজনা: কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা বন্ধ

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে একাধিক বিস্ফোরণের খবরে জরুরি সিদ্ধান্ত; আবু ধাবি, মানামা, কুয়েত ও কাতারে বিস্ফোরণ শোনা গেছে মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে কাতার,

ভাসানী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ১৯ নেতাকর্মী বহিষ্কার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) ১৯ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে সংগঠনের সভাপতি ও

ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামীকালের (রোববার) মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া