হামলায় চিহ্নিতকারীদের ছাড় দেওয়া হবে না-বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের শহর ও গ্রামগুলোতে ঈদ পরবর্তী সময়ে পাড়া মহল্লায় দফায় দফায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা হাঙ্গামায় জড়িতদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু।

জেলার শহর গ্রামগঞ্জে হামলা- মামলায় নিরসন ও প্রশাসনকে সহযোগিতা ও জনসচেতনতা বৃদ্ধির জন্য

শনিবার (১৪জুন) সকাল সাড়ে ১১টার দিকে চেম্বার অব কমার্স হলরুমে জরুরীভাবে সাংবাদিকদের সাথে

এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তব্য তিনি আরও বলেন, শহর ও গ্রামগঞ্জে ব্যবসায়ীরা যেন শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করতে পারে সে দিকে চেম্বার অব কমার্স সার্বক্ষনিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ও সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত চিহ্নিত ব্যক্তিদের ধরিয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এ বিষয়ে বিএনপির নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও গণমাধ্যমকর্মীসহ সমাজের সকল পেশার মানুষ চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বাঁড়াতে যৌথবাহিনীকে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ করেন। দীর্ঘদিন ধরে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য জেলা বিএনপির পক্ষ থেকে বারবার মিমাংসা ও শান্ত রাখার জন্য এলাকার সর্বস্তরের মানুষদের নিয়ে বৈঠক করা হয়েছে। তারপরেও দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িঘর ভাঙ্চুর হামলা মামলা চালিয়ে যাচ্ছে। নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও যৌথবাহিনীর অভিযানে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি শহরের এক বাসায় থেকে অনেকগুলো পেট্রোল বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী। তাঁরা নিরলসভাবে প্রতিদিন শহর ও গ্রামগঞ্জে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য সকল পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীদের আরও সচেতনতা বাঁড়াতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ মতবিনিময় সভায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা, বিএনপি নেতা এস,এম কামাল, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাংলা ভিশন, বাসস এর জেলা প্রতিনিধি ও দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার হারুন অর রশিদ খান হাসানসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জে কারণে শেখ মুজিবের বাড়িতে আগুন দিল জনতা? আলজাজিরার ভয়াবহ তথ্য

অনলাইন ডেস্ক: ব্যাপক গণঅভ্যুত্থানের ফলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ছয় মাস পূর্ণ হয়েছে। এরপর গত বুধবার রাতে হাসিনার প্রয়াত পিতা এবং দেশের স্বাধীনতার

সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রায়গঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রায়গঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চান্দাইকোনা বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা

বেলকুচিতে ঢাকা ব্যাংকের উদ্যোগে কৃষি যন্ত্র বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচির চরাঞ্চলের কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে ঢাকা ব্যাংক পিএলসি। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উপজেলার ৩০০

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: জয়পুরহাটের আক্কেলপুরে ৮ বছর বয়সী শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মেহেদি হাসান (৩০) নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর)

আপিল বিভাগের দুই বিচারপতির শপথ

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।’ মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে সুপ্রিম

আওয়ামী লীগ অফিসে ব্যানার, পুড়িয়ে দিলেন বৈষম্যবিরোধী নেতারা

নিজস্ব প্রতিবেদক: বান্দরবান শহরে জেলা আওয়ামী লীগের অফিসে টাঙানো ব্যানার পুড়িয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জেলা আওয়ামী লীগের অফিসে টাঙানো ব্যানারটি দেখতে