হামজা-সোহেলের গোলে ‘ওপরের দল’ ভুটানকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮৩ নম্বরে থাকা বাংলাদেশের চেয়েও এক ধাপ ওপরে ভুটান। তবে হামজা চৌধুরী-ফাহামিদুল ইসলামদের নিয়ে গড়া বাংলাদেশ এখন ভুটানের চেয়ে কাগজে-কলমে বেশ ভালো দল। ঘরের মাঠ ঢাকা জাতীয় স্টেডিয়ামে সেটি বুঝিয়েও দিল হাভিয়ের কাবরেরার শিষ্যরা। প্রীতি ম্যাচে হারিয়ে দিল সফরকারীদের।

ভুটানের বিপক্ষে আলো ছড়িয়েছেন বাংলাদেশের জার্সি গায়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা হামজা দেওয়ান চৌধুরী। দেশের মাটিতে প্রথমবার নেমেই মাত্র ষষ্ঠ মিনিটে গোল দিয়েছেন তিনি। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল এসেছে সোহেল রানার কাছ থেকে। এই জয়ে একটি মধুর প্রতিশোধও নেওয়া হয়ে গেল স্বাগতিকদের। গত সেপ্টেম্বরে এর আগের দেখায় তাদের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তাছাড়া আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান বাছাইয়ের ম্যাচের আগেও আত্মবিশ্বাস জোগাবে এই জয়।

আজ বাংলাদেশের একাদশে একাধিক প্রবাসী ফুটবলারকে রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা। আগে থেকেই খেলছেন অধিনায়ক জামাল ভূঁইয়া ও তারিক কাজী। আজ হামজার সঙ্গে অভিষেক হয়েছে আরেক প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের। ইতালির সিরি ডি’তে খেলা এই তারকা ভারত ম্যাচের আগে ক্যাম্পে ডাক পেলেও স্কোয়াডে জায়গা পাননি। অবশেষে লাল-সবুজ জার্সিতে অভিষেক হলো তার।

দীর্ঘ ৫৫ মাস পর জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ফুটবল। ম্যাচের ষষ্ঠ মিনিটেই আজ গোল আদায় করেন হামজা। জামাল ভূঁইয়ার কর্নার থেকে দারুণ এক হেডে ভুটানের জালে বল জড়ান হামজা। উচ্ছ্বাসে মাতান স্বাগতিক দর্শকদের। বাঁ উইং থেকে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ালেও গোল অবশ্য পাওয়া হয়নি ফাহামিদুলের।

হামজার গোলের পর বাংলাদেশ কিছুটা ছন্দ হারায়। ২১তম মিনিটে বিপদ ঘটতে গিয়েও হয়নি। ৩০তম মিনিটে রাকিব বাম দিক দিয়ে আক্রমণে ওঠেন। তার পাস ধরে শাহ কাজেম কিরমানি বল দেন ফাহামিদুলকে। তবে তরুণ এই ফরোয়ার্ডের শট আটকে দেন ভুটান গোলরক্ষক। ৩৬তম মিনিটে ছোট বক্সের বাইরে থেকে জামালের নেওয়া একটি শট ডিফেন্ডার ইয়েসি গাইয়েলতসেনের গায়ে লেগে ব্লকড হয়। এক গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।

দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। হামজা, কাজেম ও জামালকে তুলে মোহাম্মদ ইব্রাহিম, শেখ মোরসালিন ও মোহাম্মদ হৃদয়কে নামান কাবরেরা। দ্বিতীয়ার্ধে দ্রুতই গোল পায় বাংলাদেশ। রাকিবের বাড়ানো ক্রস ইয়েসি হেডে পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল যায় সোহেলের পায়ে। বাম পায়ের দারুণ ভলিতে ব্যবধান আরও বাড়ান সোহেল।

৫৯তম মিনিটে ফাহামেদুল ও রাকিবকে তুলে ফয়সাল আহমেদ ফাহিম ও আল আমিনকে নামান কাবরেরা। ম্যাচে প্রথমবারের মতো ৭২তম মিনিটে চ্যালেঞ্জের মুখে পড়েন বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা। তবে ইয়েসির হেড লক্ষ্যভ্রষ্ট হলে ম্যাচে ফেরায় হয়নি ভুটানের। এরপর সুযোগ এলেও গোল করা হয়নি বাংলাদেশের। তবে শেষের বাঁশি বাঁজতেই জয়ের উল্লাসে মাতে গোটা স্টেডিয়াম।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন প্রতিবন্ধীরা সমাজের সম্পদ: ড. এম এ মুহিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: দৃষ্টি প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সঠিক দৃষ্টিভঙ্গি ও সহযোগিতার মাধ্যমে তারাও সমাজের সম্পদে পরিণত হতে পারেন—এমন অভিমত ব্যক্ত করেছেন চাইল্ড

ঈগল হান্টের ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামানের ২ দিনের রিমান্ড: সাধারণ মানুষ এখনো হয়রানীতে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বহুল আলোচিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তথাকথিত জঙ্গিবিরোধী অভিযান ‘অপারেশন ঈগল হান্ট’ মামলায় নোয়াখালীর সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানকে ২ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি

শের বাংলা স্মৃতি পদক পেলেন সিরাজগঞ্জের বিএনপি নেতা আমির হোসেন সবুজ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সাংগঠনিক দক্ষতা, মানবিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য শের বাংলা স্মৃতি পদক-২০২৫ পেলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির

সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফিরিয়ে দিয়েছে বিএসএফ

ডেস্ক রিপোর্ট: দিনাজপুরের বিরল সীমান্তে বাংলাদেশি দুই কৃষককে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদিকে, বাংলাদেশের জনতার হাতে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার

উল্লাপাড়ায় ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

জুয়েল রানা: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দিয়েছে জেলা কমিটি। বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৫) সংগঠনটির