হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের সহযোগী ৬ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী মো. রুবেল আহমেদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

এদিন আসামি রুবেলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এ সময় রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর জামাল উদ্দিন মার্জিন রিমান্ডের পক্ষে শুনানি করেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন। এর আগে বুধবার দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জের বাসা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনি প্রচারণা শেষে সোহরাওয়ার্দী উদ্যানে উদ্দেশে রওয়ানা দেন হাদি। পথিমধ্যে রাজধানীর পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অপারেশন শেষে তাকে এভারকেয়ার পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর মারা যান তিনি।

এদিকে হাদিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেন। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

এদিকে গত ৬ জানুয়ারি হাদি হত্যা মামলার অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ। যেখানে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করা হয়।

ওই অভিযোগপত্রের আসামিরা হলেন- প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ, তার বাবা মো. হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমা, মো. কবির, মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, ভারতে পালাতে সহায়তার অভিযোগ থাকা সিবিয়ন দিউ, সঞ্জয় চিসিম, মো. আমিনুল ইসলাম ওরফে রাজু ও হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মো. ফয়সাল, মো. আলমগীর হোসেন ওরফে আলমগীর শেখ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপ স্নাল, মুক্তি মাহমুদ ও জেসমিন আক্তার। এদের মধ্যে ফয়সাল করিমসহ শেষের পাঁচজন পলাতক রয়েছে।

তবে ডিবি পুলিশের দেয়া অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে গত ১৫ জানুয়ারি নারাজির আবেদন দাখিল করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে এ মামলার অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। আগামী ২৫ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন জব্দ করেছে ইসরাইল

অনলাইন ডেস্ক: গাজা অভিমুখী আলোচিত ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ জব্দ করেছে ইসরাইল। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জাহাজটিকে গাজার কাছাকাছি পৌঁছাতে বাধা দেয়। বার্তা সংস্থা রয়টার্স এ

নাটোরে ৭৫ তরুণ পেলেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ, সাড়া ফেলেছে ‘ই-লার্নিং এন্ড আর্নিং’ লিমিটেড

নাটোর থেকে: নাটোর জেলার ৭৫ জন শিক্ষিত তরুণ-তরুণী পেলেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন বহুল আলোচিত ‘দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২৮ জন নিহত, প্রকাশিত হলো পরিচয়

অনলাইন ডেস্ক: ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ২৮ জনের মধ্যে বেশ কয়েকজনের পরিচয় প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে রয়েছেন ৯৫ বছর বয়সী হোলোকাস্ট-উত্তরজীবী

ভারতীয় শ্রমিকদের ভিসা প্রক্রিয়া কঠোর করল সৌদি আরব

ঠিকানা টিভি ডট প্রেস: সৌদি আরবে কাজের ভিসা পেতে ভারতীয় কর্মীদের এখন থেকে তাদের পেশাগত ও শিক্ষাগত যোগ্যতার প্রাক-যাচাই করাতে হবে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে

রায়গঞ্জে আব্দুর রউফ সরকারের বিরুদ্ধে কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে আব্দুর রউফ সরকারের বিরুদ্ধে কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আব্দুর রউফ সরকার চান্দাইকোনা গ্রামের মৃত রুস্তম

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, মিরপুরে ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্দেশ অমান্য করে ফোটানো আতশবাজি থেকে রাজধানীর মিরপুরে একটি ভবনে আগুন লেগেছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে মিরপুর-৭ এর একটি বহুতল