হাদি হত্যা মামলায় ফয়সালকে দিল্লিতে নেয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার অন্যতম অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ট্রানজিট রিমান্ডে ভারতের রাজধানী দিল্লিতে নিয়ে গেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। আদালতের অনুমতি নিয়ে সোমবার রাতে দমদম সেন্ট্রাল জেল থেকে তাদের হেফাজতে নিয়ে বিমানযোগে দিল্লিতে নেয়া হয়।

এর আগে রোববার কলকাতার বিধাননগর মহকুমা আদালত তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। পরদিন এনআইএ আদালতে তাদের নিজেদের হেফাজতে নেয়ার আবেদন করলে শুনানি শেষে বিচারক ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় দুই অভিযুক্তকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়।

আইনজীবী সূত্রে জানা গেছে, মঙ্গলবার তাদের দিল্লির এনআইএ আদালতে হাজির করা হবে। সেখানে নতুন করে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে একই মামলায় ভারতে গ্রেপ্তার তৃতীয় বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকে হেফাজতে নেয়ার আবেদন করেনি এনআইএ।

এর আগে আদালত ফয়সাল ও আলমগীরকে ১২ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল। আদালতে আনা-নেয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, সিসিটিভি ফুটেজে তাকে গুলি করতে দেখা যায়নি এবং ঘটনাস্থলেও তিনি উপস্থিত ছিলেন না।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) জানায়, গত ৭ মার্চ মধ্যরাতে বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টন এলাকায় ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশি তদন্তে ফয়সাল করিমের নাম উঠে আসে। গত ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এদের মধ্যে ১২ জনকে বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে। আর প্রধান দুই আসামি ফয়সাল ও আলমগীর এবং তাদের পালাতে সহায়তার অভিযোগে অভিযুক্ত ফিলিপ সাংমা ভারতে গ্রেপ্তার হয়ে বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জের তাড়াশে ভূমি উপসহকারীর বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগ  

জুয়েল রানা: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কর্মরত তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারীর বিরুদ্ধে ঘুষ দাবি, খাজনা বাড়িয়ে দেওয়া এবং সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে হয়রানি করার অভিযোগ

চিত্রনায়িকা অঞ্জনা মারা গেছেন

বিনোদন প্রতিবেদক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা

চাঁদাবাজি নয়, অভাব হলে ভিক্ষা করুন: সিরাজগঞ্জে রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, চাঁদাবাজি করা হারাম, আর ভিক্ষা করা হালাল। অভাবী হলে ভিক্ষা করা উত্তম,

হাতীবান্ধায় সাংবাদিকের ওপর হামলা ও থানা অবরোধে আটক ১

রেজাউল ইসলাম, হাতীবান্ধা (লালমনিরহাট): লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিকের ওপর হামলা ও থানা অবরোধ করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহফুজার রহমান বিপ্লব (৩০) নামে একজনকে গ্রেফতার

অসুস্থ ছে‌লে‌কে বাঁচা‌তে অভাগা মায়ের আকুতি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: পিত্তথলিতে পাথরে আক্রান্ত ছেলেকে বাঁচাতে সমা‌জের হৃদয় ও বিত্তবান‌দের কা‌ছে আকু‌তি জানি‌য়ে‌ছেন এক অভাগা মা। দুই থেকে আড়াই লাখ টাকার জন্য পিত্তথলিতে

সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি: র‌্যাবের অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দুই সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সদর কোম্পানি

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন