হাদি চত্বর থেকে পিস্তলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে করা বিক্ষোভের পাশ থেকে পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় শাহবাগ থানা সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, কিছু আন্দোলনকারী একজনকে থানায় এনেছে। ওনার কাছে অস্ত্র সদৃশ কিছু একটা রয়েছে।

তবে আটক ব্যক্তির পরিচয় ও তার সঙ্গে অবরোধ কর্মসূচির বিরুদ্ধে কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে শনিবার রাতে ইনকিলাব মঞ্চ আনুষ্ঠানিকভাবে এই সর্বাত্মক অবরোধের ডাক দেয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার দুপুর ২টায় শাহবাগ মোড়ে জুলাই স্তম্ভের নিচে জড়ো হওয়ার কথা থাকলেও বেলা ১১টার মধ্যেই বিক্ষোভকারীরা শাহবাগ এলাকায় আসতে শুরু করেন। তারা মোড়ের পাশের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সোমবারও এই আন্দোলন অব্যহত রয়েছে।

এ সময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’, ‘হাদি না মোদি, হাদি হাদি’ এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা।

নিরাপত্তাজনিত কারণে শাহবাগ এলাকায় বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি সোমবার (০৮ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা

ভারত-পাকিস্তান সংঘর্ষ: আসল বিজয়ী চীন?

অনলাইন ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘর্ষ শেষ হয়েছে যুদ্ধবিরতির মাধ্যমে। দুই দেশই দাবি করেছে, তারাই জয়ী হয়েছে। কিন্তু দুই পক্ষের এই সংঘর্ষে

কাব কার্নিভাল স্কাউটদের প্রতিভা বিকাশের একটি আদর্শ প্ল্যাটফর্ম- ইউএনও কাজিপুর

আবদুল জলিলঃ কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট কাব এর সভাপতি দেওয়ান আকরামুল হক বলেন, “কাব কার্নিভাল কেবল বিনোদনমূলক একটি আয়োজন নয়, এটি কাব

চৌহালী বাজার মনিটরিং কার্যক্রমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ চৌহালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান নিজেই মাঠে নেমে বাজার

ঢাকা উত্তরের প্রশাসক এজাজ নিষিদ্ধ হিযবুতের সদস্য, দাবি জুলকারনাইনের

ডেস্ক রিপোর্ট: ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। তিনি অভিযোগ করেছেন, মোহাম্মদ এজাজ

১১ কোটি নাগরিকের তথ্য বিক্রি, সেই সিনিয়র সচিব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকা থেকে