হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে র‌্যাব ২।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকালে আব্দুল হান্নানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।

র‌্যাব আরও জানায়, মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। গ্রেফতারকৃত হান্নানের বাবার নাম মো. আবুল কাশেম। তার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাগঞ্জ।

তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্তের পর এর মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অধিনায়ক বলেন, বিআরটিএর তথ্য অনুযায়ী আমরা মটরসাইকেলের মালিককে শনাক্ত করি।

তার কাছ থেকে বিভ্রান্তিমূলক তথ্য পাওয়ায় তাকে আমরা পল্টন থানায় রাতে হস্তান্তর করেছি। হামলার ঘটনায় আব্দুল হান্নানের সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সচল হচ্ছে শেখ হাসিনার সব পুরোনো মামলা

ঠিকানা টিভি ডট প্রেস: ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ বছর আগে রাষ্ট্রক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার এক বছরের মাথায় ২০১০ সালে তার বিরুদ্ধে দায়ের হওয়া

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান তাদের যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে। আগামী ১৮ মে পর্যন্ত পরস্পরের ভূখণ্ডে হামলা থেকে বিরত থাকবে দুই

এবার পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা-গুলি

নিজস্ব প্রতিবেদক: চাঁদার টাকা না দেওয়ায় পুরান ঢাকায় এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা নিয়ে পুরো দেশে যখন চাঞ্চল্য, ঠিক তখনই এই চাঁদা আদায়কে কেন্দ্র করে একটি

আ’লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশি শাখা: ভারতীয় সাংবাদিক

ঠিকানা টিভি ডট প্রেস: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার দল আওয়ামী লীগকে ভারতের ক্ষমতাসীন বিজেপির বাংলাদেশি শাখা বলে মন্তব্য করেছেন কলকাতা এবং লন্ডনভিত্তিক সাংবাদিক,

সাংবাদিক ইলিয়াসের সাক্ষাৎকারের পর পুতুল গ্রেপ্তার ও বাড়ি ভাঙচুরের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার: সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার পর কণ্ঠশিল্পী ও স্কুলশিক্ষিকা পুতুলকে স্বর্ণ চোরাচালান মামলায় গ্রেপ্তার এবং তাঁর বাড়ি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে চুয়াডাঙ্গার

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জাল ভোটের চেষ্টায় যুবকের দুই বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে রুবেল হোসেন (২০) নামের এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।