হাদিকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে পৌঁছান তিনি। এ সময় তিনি চিকিৎসকদের কাছ থেকে হাদির শারীরিক খোঁজখবর নিয়ে দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করেন।

ঢাকা মেডিকেল থেকে বেরিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, তফসিল ঘোষণার ঠিক পরেরদিন একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এবং জুলাই যোদ্ধাকে টার্গেট করে গুলি করার ঘটনা গভীর উদ্বেগের। এই জাতীয় ঘটনাকে কোনভাবেই ছোট করে দেখা যায় না, যাবে না। অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং এ ঘটনার পিছনের শক্তি কে বা কারা সেটি জাতির সামনে স্পষ্ট করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির এডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান, ঢাকা ৭ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ হাজী মুহাম্মদ এনায়েত উল্লাহ প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

২০ বছরের যুবকের বাড়িতে ২৫ বছরের নারীর অনশন

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর স্বীকৃতি পেতে ২০ বছরের এক যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন ২৫ বছর বয়সী এক নারী। সোমবার (৩১ মার্চ) উপজেলার গারুড়িয়া

সালমান শাহ হত্যা মামলা, সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক ও বাংলা সিনেমার খলনায়ক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার

ইয়্যাসের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি শামীউল, সম্পাদক আতিক

নিজস্ব প্রতিবেদক: শামীউল আলীম শাওন কে সভাপতি ও আতিকুর রহমান আতিক কে সাধারণ সম্পাদক করে রাজশাহীর উন্নয়ন, গবেষণাধর্মী স্বেচ্ছাসেবী ও যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর

সংসদ ভবন এলাকায় সংঘর্ষ থেমেছে, অবস্থান নিয়েছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে ‘জুলাই যোদ্ধাদের’ সংঘর্ষ থেমেছে। কয়েক দফা সংঘর্ষের পর বেলা আড়াইটার দিকে ‘জুলাই যোদ্ধারা’ সংসদ ভবন এলাকা ছেড়ে

সিরাজগঞ্জে ইফার কাজে গতি ফিরেছে ডি ডি ফারুক আহমেদ যোগদানের পর 

লুৎফর রহমান তাড়াশ: মো : ফারুক আহমেদ। উপ পরিচালক ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ জেলা কাযালয়। তিনি সিরাজগঞ্জে যোগদানের পরে ইসলামিক ফাউণ্ডেশনের কাজের গতি ফিরেছে। তার অক্লান্ত

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ায় লালমনিরহাটে রেলপথ অবরোধ বিএনপি নেতাকর্মীর

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট থেকে ঢাকাগামী বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ার প্রতিবাদে রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে লালমনিরহাট জেলা বিএনপির নেতাকর্মীরা।, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল