হাতুড়ি ও ধারালো টুলস নিয়ে ভায়রার দুই ছেলের আক্রমণ, দুজনই আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল নবরত্নপাড়ায় নজরুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভায়রার দুই ছেলে জাকারিয়া ও ইমরান হাতুড়ি ও ছোট কাটার টুলস ব্যবহার করে এই হামলা চালায়। এতে নজরুল ইসলাম গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা দুই ভাইকে ধরে ফেলেন এবং তাদের কাছ থেকে ব্যবহৃত হাতুড়ি ও টুলস উদ্ধার করেন। পরে জনরোষ থেকে তাদের রক্ষা করে সলঙ্গা থানার এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল থেকে জাকারিয়া ও ইমরানকে থানায় নিয়ে যান। আটক দুজন সিরাজগঞ্জের চন্ডিদাসগাতি গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয়দের তথ্যানুসারে, নজরুল ইসলামের বাড়ি বাগিচাপাড়ায়। ওই এলাকার সামনেই হামলাকারীদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুইজনকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। উদ্ধারকৃত সরঞ্জাম সাধারণ হাতুড়ি ও ইলেকট্রনিক্সের ছোট কাটার টুলস। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাকিস্তান ভারতে হামলা চালাবে, যা দেখে মজা না পেলে টাকা ফেরত: জেনারেল শরিফ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আগ্রাসী নীতি ও আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র

খামেনির হত্যার কঠিন প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

অনলাইন ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যায় জড়িত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার (১ মার্চ) সকালে

বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় অফিসে মারধর, নারীসহ আহত ১০ জন ঢামেকে

নিজস্ব প্রতিবেদক: যাত্রাবাড়ী থেকে আসা একদল যুবককে কেন্দ্রীয় অফিসে শাটার বন্ধ করে মারধরের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ ১০ শিক্ষার্থী

কুয়াকাটায় ভয়ঙ্কর মাদক ‘ক্রিস্টাল আইচ’সহ চার যুবক গ্রেপ্তার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পর্যটন শহর কুয়াকাটাকে ঘিরে গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভয়ঙ্কর মাদক ‘ক্রিস্টাল আইচ’ এবং ইয়াবাসহ চার যুবককে

সিরাজগঞ্জের পাঁচ আসনে প্রার্থী চূড়ান্ত, কাজিপুরে সিদ্ধান্ত বাকি

সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর)

সিরাজগঞ্জে বড়াল নদীতে জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে অনুষ্ঠিত হয়েছে ৪৬তম জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ