হাতীবান্ধায় সাংবাদিকের ওপর হামলা ও থানা অবরোধে আটক ১

রেজাউল ইসলাম, হাতীবান্ধা (লালমনিরহাট): লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিকের ওপর হামলা ও থানা অবরোধ করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহফুজার রহমান বিপ্লব (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সিন্দুর্না ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোশারফ খানের ছেলে এবং জাতীয় পার্টির ছাত্রসমাজের নেতা হিসেবে পরিচিত।

হাতীবান্ধা থানা সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ স্থানীয় সাংবাদিক আব্দুর রহিম থানায় একটি মামলা করেন। অভিযোগে বলা হয়, ১৮ ফেব্রুয়ারি ‘বৈষম্য বিরোধী আন্দোলন’-এর সময় আওয়ামী লীগের একটি মিছিলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনি হামলার শিকার হন। এরপর ৬ মার্চ ফিলিং স্টেশনের সামনে তাকে আবারও মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনার জেরে মামলার তদন্তে মাহফুজার রহমান বিপ্লবের নাম উঠে আসে। শুক্রবার (৫ জুলাই) বিকেলে হাতীবান্ধা উপজেলার পারুলিয়া রোডের হলদীবাড়ি ডিএস তেল পাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, “সাংবাদিকের ওপর হামলা এবং ২ জুলাই থানায় হামলা চালিয়ে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইয়েমেনে ১৭ ইসরায়েলি গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিলো হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত একটি আদালত ইসরাইল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। হুতিদের গণমাধ্যম শনিবার এ তথ্য নিশ্চিত

তিন আসামি কেন খালাস পেল-জিজ্ঞাসা মায়ের 

নিজস্ব প্রতিবেদক: মাত্র ১৪ কার্যদিবসে শেষ হলো মাগুরার সেই শিশুকে ধর্ষণ ও হত্যা মামলা। গতকাল শনিবার শুনানি শেষে মামলার প্রধান আসামি ও শিশুটির বোনের শ্বশুর

আগে দরকার সাংবাদিকদের সংস্কার

ঠিকানা টিভি ডট প্রেস: ক’দিন আগে ‘পুঁজিবাদের’ কাছে গণমাধ্যমের ‘মাথানত’ করার ‘উদ্বোধন’ করেছেন কিংবদন্তি সাংবাদিক শফিক রেহমান। দেড়-দুই দশকে বঞ্চিত অনেকে আগামীর ক্ষমতাসীনদের জন্য হাউজে

‘ভাইরাল’ হতেই নিখোঁজ হওয়ার নাটক যবিপ্রবি ‘ছাত্রদল নেতা’র?

যবিপ্রবি প্রতিনিধি: নিখোঁজের ২০ ঘণ্টা পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী ‘ছাত্রদল নেতা’ সজীব হোসেনকে উদ্ধার করেছে যশোর জেলা পুলিশ। পুলিশ বলছে, অপহরণ

ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল, আমার হস্তক্ষেপে থেমে গেছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের মে মাসে তীব্র ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় ভারত ও পাকিস্তান। টানা চারদিন লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ যুদ্ধ থামে। মার্কিন প্রেসিডেন্ট

নিমগাছীতে ৩২ তম শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠানে নীলা কীর্তনেন শেষ দিন অনুষ্ঠিত হয়েছে

লুৎফর রহমান: সিরাজগঞ্জের নিমগাছিতে ৩২ তম শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান শেষ দিনে প্রধান অতিথি বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার। আজ ৭ ফেব্রুয়ারী

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন