হাতীবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

রেজাউল ইসলাম হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তে ঘুরতে এসে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কায় প্রাণ গেলো দুই জনের।

রোববার বিকালে জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেস নগর এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।

নিহত দুই জনের বাড়ি পার্শ্ববতী নীলফামারী জেলার কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায়।

হাতীবান্ধার বড়খাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফরিদ হোসেন জানান, কিশোরগঞ্জ উপজেলার নয়ানখাল ডাকঘর পাড়া এলাকার আরব আলীর পুত্র ফাইম হোসেন ও সৈয়দপুর উপজেলার খাদা মধুপুর পীর পুকুর এলাকার দুলাল হোসেনের পুত্র সবুজ আলীসহ ৩ জন মোটর সাইকেল যোগে হাতীবান্ধায় ভারতীয় সীমান্তে ঘুরতে আসেন। ফেরার পথে মোকাদ্দেস নগর এলাকায় দুই মোটর সাইকেলের ধাক্কায় পড়ে গাছের সাথে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলে সবুজ ও ফাইম মারা যায়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি ইসলামবিদ্বেষী নয়, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল, ইসলামবিদ্বেষী নয়। কেউ যদি বলে বিএনপি ইসলামবিদ্বেষী, সেটা নিঃসন্দেহে অপপ্রচার।

‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ও প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫ প্রণয়ন ও জারি করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

পাসপোর্টের পরিচালক তৌফিক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

খালেদা জিয়ার জানাজা: নিরাপত্তায় থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজার সদস্য

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। জানাজাস্থলে ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন

উল্লাপাড়ায় জমে উঠেছে লেপ তোষকের বাজার

জুয়েল রানা: শীতের প্রকোপ শুরু হতেই সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লেপ তোষক তৈরির কারিগরদের এখন ব্যস্ত সময়। শীত বাড়ছে কাজের চাপ, জমে উঠেছে বেচাকেনা। সকাল থেকে গভীর রাত

প্রতারণার মামলায় এবার গ্রেফতার দেখানো হলো মেঘনা আলমকে

নিজস্ব প্রতিবেদক: সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বৃহস্পতিবার