হাতীবান্ধায় থানা অবরোধে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক 

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় থানা অবরোধ করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক খন্দকার নূর নবী কাজলকে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের বটতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকার মৃত শাহ আবুল কাশেমের ছেলে।

পুলিশ বলছে, বুধবার ০২ জুন রাতে পাটগ্রাম থানায় সংঘর্ষ ও ভাঙচুরের সময় পাশের হাতীবান্ধা থানা থেকে পুলিশ যাতে ঘটনাস্থলে পৌঁছাতে না পারে, সে জন্য বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা থানার ফটকে ব্যারিকেড সৃষ্টি করে।

সে সময় সহকারী পুলিশ সুপার (সার্কেল-বি) জয়ন্ত কুমার সেন ও হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী তিনটি গাড়ি নিয়ে উদ্ধার অভিযানে বের হয়েছিলেন।

তবে রাত সাড়ে ১১টার দিকে থানার ফটকের সামনে পৌঁছালে সেখানে ৭০-৮০টি মোটরসাইকেল দাঁড় করিয়ে রাস্তা আটকে দেওয়া হয়। অন্তত ৪০ মিনিট অবরুদ্ধ করে রাখা হয় পুলিশ সদস্যদের।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে হাতীবান্ধা থানার এএসআই শাহেদুল ইসলাম বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন। এতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের কয়েকজন নেতার নাম রয়েছে।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী বলেন, ২ জুলাইয়ের ঘটনায় দায়ের করা মামলার ১ নং আসামি খন্দকার নূর নবী কাজলকে গ্রেফতার করা হয়েছে এবং গত শুক্রবার বিকেলে মামলার ১৫ নং আসামি মাহফুজুর রহমান বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। তাদের দু’জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সরকারি বস্তা বদলে চাল পাচার, বিএনপি নেতার স্ত্রীর গোডাউন সিলগালা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালের সরকারি বস্তা বদল করে পাচারের সময় জনতার হাতে আটকের পর গোডাউন সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১৯ সেপ্টেম্বর)

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করায় নিজ এলাকায় বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করায় কিশোরগঞ্জের মিঠামইনে বিক্ষোভ। ইনসেট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রশাসনের নির্লিপ্ততায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশত্যাগ করায়

মাওলানা রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় টাঙ্গাইলে মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: গাজীপুরে ‘মব ভায়োলেন্স’ সৃষ্টি করে আহেলে সুনাহ ওয়াল জামাআতের কর্মী মাওলানা রইস উদ্দিনের উপর নির্যাতন ও কারা হেফাজতে বিনা চিকিৎসায় মৃত্যুর সুষ্ঠু

“সততার পরীক্ষায় জামায়াত শীর্ষে”-দাবি মুফতি আমির হামজার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা দাবি করেছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে জামায়াত ছাড়া অন্য কোনো দলে

উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যের কড়া প্রতিবাদ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ‘জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল’ বলে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সেক্রেটারি জেনারেল অধ্যাপক

কাজিপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৩