হাতিয়ায় পূজার চাঁদা সংগ্রহ নিয়ে যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়ায় পূজার চাঁদা সংগ্রহে অংশ না নেওয়ায় এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে পূজা উদযাপন ফ্রন্ট হাতিয়া উপজেলা আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের নেতা রিপন চন্দ্র দাসের বিরুদ্ধে। ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী শিপন চন্দ্র দাস হাতিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ফুটেজে দেখা যায়, রিপন চন্দ্র দাস উপজেলার চরইশ্বর ইউনিয়নের জহরলাল মার্কেটে একটি দোকানে প্রবেশ করে চেয়ারে বসা শিপনকে মারধর করেন। দোকান মালিক পল্লীচিকিৎসক ছোটন চন্দ্র দাস বাধা দিলে তাকেও আক্রমণের চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা রিপনকে সেখান থেকে বের করে দেন।

অভিযোগকারী শিপন চন্দ্র দাস জানান, পূজার চাঁদা সংগ্রহে অংশ না নেওয়ায় তার ওপর হামলা চালানো হয় এবং পরে পুনরায় হুমকি দেওয়া হয়। দোকান মালিক ছোটন চন্দ্র দাস বলেন, হামলার সময় তাকে দোকান বন্ধ করে দেওয়া ও বিদ্যুতের মিটার কেটে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

রিপন চন্দ্র দাস চরইশ্বর ইউনিয়নের পূর্ব লক্ষিদিয়া গ্রামের বাসিন্দা। তিনি পূজা উদযাপন ফ্রন্ট হাতিয়া উপজেলার আহ্বায়ক, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, রিপন চন্দ্র দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খুলে যাচ্ছে সিরাজগঞ্জের ৯ উড়াল সেতু,উত্তরের ঈদযাত্রা হবে স্বস্তির

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদের ১০ দিন আগে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে নির্মিত ১১টি উড়াল সেতুর মধ্যে নয়টি এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জের সার্ভিস সড়ক খুলে দেওয়া হবে। এ

রাতেই ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ডেস্ক রিপোর্ট: রাতের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে দমকা ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত

শেরপুর সংঘর্ষে যুবদল নেতার মৃত্যুর তথ্য ফেসবুকে, লাইভে এসে বললেন, ‘আমি জীবিত’

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াতের হামলার শিকার হয়ে যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম নিহত হয়েছেন—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে এই দাবিকে

সম্প্রতিক ঢাকা সফর ও বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারতে ফিরে যা বললেন জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঝটিকা সফরে বাংলাদেশে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ঢাকা থেকে ফিরে বাংলাদেশের

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

ঠিকানা ডেস্ক: জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত মুসল্লিসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টায়

তাড়াশে সার ও কীটনাশক দোকানে দুর্ধর্ষ চুরি

লুৎফর রহমান, তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে রাতের আঁধারে সার ও কীটনাশকের একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোররা ওই সময় দোকান থেকে প্রায় সাড়ে তিন লাখ