হাটিকুমরুল প্রেসক্লাবের কমিটি গঠন,সভাপতি জাকির, সম্পাদক মোর্শেদ

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল প্রেসক্লাবের’ কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮) গঠন করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারী) দুপর ২টার সময় হাটিকুমরুল গোলকপুর সিদ্দিকীয়া কমপ্লেক্সের প্রথম তলায় অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যমে ১২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন হাটিকুমরুল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার মোর্শেদ পলাশ। সভায় উপস্থিত সদস্যদের প্রকাশ্য প্রস্তাব ও সর্বসম্মত সমর্থনে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইনকে সভাপতি এবং শাহরিয়ার মোর্শেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একই সঙ্গে জুয়েল রানাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

নবনির্বাচিত সভাপতি মো. জাকির হোসাইন দৈনিক যায়যায়দিন সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি এবং ডেলটা টাইমস সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। সাধারণ সম্পাদক শাহরিয়ার মোর্শেদ মুভি বাংলা টেলিভিশন-এর সলঙ্গা রায়গঞ্জ প্রতিনিধি এবং সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা দৈনিক অপরাধ কন্ঠ স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ এ ছাড়া সহ-সভাপতি হিসেবে আব্দুল খালেক,নিউজ ২১ বাংলা টেলিভিশন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সরোয়ার মোর্শেদ পলাশ দৈনিক ডেল্টা টাইমস ও যুগ্ম সম্পাদক মো. আল আমিন হোসেন,প্রথম দর্পন কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম,দৈনিক নাগরিক ভাবনা দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসেন (১), দৈনিক আজকের জনবানী প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাহবুব চ্যানেল এস টেলিভিশন নির্বাচিত হন।

কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হন মো. তানজির (টিটু)দৈনিক সিরাজগঞ্জ বার্তা , মোছঃ সান্তুু দৈনিক দেশ রুপান্তর, শাহাদাৎ হোসেন (২) দৈনিক সংবাদ সারাবেলা

সভায় সভাপতির বক্তব্যে সরোয়ার মোর্শেদ পলাশ নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে হাটিকুমরুল প্রেসক্লাবকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ সংগঠনে রূপান্তরিত করতে নবনির্বাচিত নেতৃবৃন্দ কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আজ বিএনপি ও জামায়াতের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি

মানসিক রোগীকে হুমকির পর মেরে হাসপাতালে পাঠাল যুবদল নেতা

ডেস্ক রিপোর্ট: ঢাকার কেরানীগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রথমে মানসিক রোগীকে হুমকি এবং পরে মারধর করে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে নব্য যুবদল নেতা রাসেল সরকার

পিরোজপুর-২ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে শামীম সাঈদীর আবেদন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদী। বৃহস্পতিবার বিচারপতি মো. জাকির হোসেনের একক

আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও করেন এলাকাবাসী

ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করেছিল পুলিশ। সোমবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে

ড.ইউনূসের কুটনৈতিক চমক, ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা পেল নাগরিক স্বীকৃতি

ডেস্ক রিপোর্ট: কুটনৈতিক চমক দেখালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে দ্বিপাক্ষিক চুক্তি, চীনের মধ্যস্ততা ও আন্তর্জাতিক চাপে রোহিঙ্গাদের

সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি

সিলেট প্রতিনিধি: সিলেট সীমান্তঘেঁষা ভারতের মেঘালয় রাজ্যে সীমান্তবর্তী অঞ্চলে রাত্রিকালীন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় প্রশাসন। ৮ মে থেকে কার্যকর হওয়া এই নির্দেশনায় প্রতিদিন রাত ৮টা