হাটিকুমরুল গোলচত্বরে বেপোরোয়া চাঁদাবাজ চক্র নারীকে শ্লীলতাহানি, থানায় অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্তর এলাকায় (১৬ ই জুন) সোমবার দুপুরে ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় চাঁদাবাজচক্রের দুই সদস্য দ্বারা এক নারীকে শ্লীলতাহানির ঘটনা ঘটে।

অভিযোগ ও স্থানীয়সুত্রে জানাযায়,ঈদকে ঘিরে হাটিকুমরুল গোলচত্তর এলাকায় প্রতি গাড়ি থেকে একটি চাঁদাবাজ চক্র নিয়মিত চাঁদা আদায় করে আসছে, হাটিকুমরুল গোলচত্তর থেকে ঢাকাগামী বাসগুলো যাত্রী তুললেই দিতে হচ্ছে চাঁদা। বিএনপি নামধারী ১০ থেকে ১২ জনের একটি চক্র প্রত্যক গাড়ি থেকে ২শ থেকে ৩ টাকা হাতিয়ে নিচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলে তুলতে দেয়া হয় না যাত্রী। এ নিয়ে চেইনমাস্টা ও কাউন্টারের লোকজনের সাথে বিভিন্ন সময় খারাপ আচরন করছে চাঁদাবাজ চক্রটি। গত সোমবারে হাটিকুমরুল ইউনিয়নের

ধোপাকান্দি এলাকার শফিকুল ইসলামের স্ত্রী

ঢাকার যাওয়ার উদ্দেশ্য গাড়ির জন্য ঢাকা বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে থাকে। এসময় চাঁদাবাজ চক্রের দুই সদস্য চরিয়া শিকার দক্ষিণ পাড়া এলাকার সাবেক ইউনিয়ন ছাত্রদলনেতা সাগর আলীর ছেলে বিপ্লব হোসেন(৩৫) ও হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদের ভাই মৃত আবু বক্কারের ছেলে মাহমুদুল ইসলাম (৩০) ভুক্তভোগী ঐ নারীর কাছ থেকে অসৎ উদ্দেশ্য মোবাইল নাম্বার চায়। এসময় ঐ মোবাইল নাম্বার দিতে অস্বীকার করায় বিভিন্ন অশালীন কথাবর্তা বলতে থাকে। এসময় তার দেবর এগিয়ে আসলে কথা-কাটাকাটির এক পর্যায়ে ভুক্তভোগী ঐ নারী ও তার দেবর সোহেল রানাকে মারপিট করে।

ভুক্তভোগী নারী প্রথমে ৯৯৯ এ কল দিলে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ আসলে মাহমুদুল ও বিপ্লব পালিয়ে যায়।

পরে ভুক্তভোগী মহিলা বাদি হয়ে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, সরকার পতনপর পর থেকে বিএনপি নাম ধারী ১০ থেকে ১২ জনের একটি চক্র বেপোরোয়া হয়ে উঠেছে, ঢাকা বাসস্ট্যান্ড দখল করে নিয়মিত গাড়ি থেকে চাঁদা তুলছে, এছারা হাটিকুমরুল ইন্টারচেন্জ এর কাজের পাথর আনলোডের লেবার বিল থেকেও চাঁদা নিচ্ছে। এর মধ্যে বিএনপি নেতা মজিদের ভাই মাহমুদুল ও বিপ্লব অন্যতম। এরা শ্রমিক অফিসের নির্ধারিত সিরিয়াল মেইনটেইনকারী চেইনমাস্টার ও কাউন্টারের লোকদের ও যাত্রীদের সাথে খারাপ আচরন করে।

গতকাল এক মহিলা কে অশালীন কথা বলায় মহিলা প্রতিবাদ করলে তাকে গায়ে হাত তোলে।

ভুক্তভোগী ঐ নারী জানান, আমি জিবিকার তাগিদে ঢাকার উদ্দেশ্য যাওয়ার জন্য আমার দেবর সোহেলকে নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকি, হঠাৎ করে বিপ্লব ও মাহমুদুল নামের দুজন এসে আমাকে অশালীন কথাবার্তা বলে এবং আমার মোবাইল নাম্বার চাই, আমি আমার দেবরকে জানানলে এক পর্যায়ে তারা আমার দেবরকে মারতে থাকে এসময় আমি এগিয়ে গেলে তারা আমার গায়ে হাত দেয়। আমি সলঙ্গা থানায় শ্লীলতাহানির অভিযোগ করেছি, আমি প্রসাশনের কাছে উপযুক্ত বিচার চাই।

এ বিষয়ে জানতে, বিপ্লব ও মাহমুদুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ন কবির জানান, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করবে স্বাধীন তদন্ত কমিশন

নিজস্ব প্রতিবেদক: ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। আগামী

বিশ্বে সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হবে ভারত: পিউ রিসার্চ

অনলাইন ডেস্ক: আগামী ২৫ বছরের মধ্যে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত—এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। সম্প্রতি প্রকাশিত

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আদালত চত্বরে কিল-ঘুষি-লাথি

ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার

মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৯৫

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে নগরবাসীর নিরাপদ সিয়াম পালন এবং শান্তিপূর্ণ ঈদুল ফিতর উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা

চোখ-মুখ ঢেকে অজ্ঞাত স্থানে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অজ্ঞাত স্থান থেকে নিষিদ্ধ-ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কয়েকজন নেতাকর্মী। সেখানে মুখ বেঁধে কেক কাটতে দেখা গেছে তাদের। শনিবার মধ্যরাত

যমুনায় যেতে চান প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা, শাহবাগে আটকে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক: বিশেষ নিয়োগ ও সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা পর্যন্ত পদযাত্রা করতে চেয়েছিলেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। কিন্তু