হাজি সেলিমের বাড়ি থেকে ৬টি বিলাসবহুল গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আজিমপুর দায়রা শরীফ আবাসিক এলাকায় হাজি সেলিমের ‘মদিনা ডেভেলপার’ কোম্পানির নির্মিত একটি বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় অভিযানে ৬টি গাড়ি জব্দ করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গুলশান আরা মাসুদা টাওয়ার নামে ভবনটির ১২তলায় এ অভিযান শুরু হয়। ভবনটির বেসমেন্টে একটি গোপন কক্ষে ৩টি বিলাসবহুল গাড়িসহ ৬টি গাড়ি পাওয়া যায়।

জানা গেছে, জব্দ হওয়া বিলাসবহুল গাড়ির মধ্যে বিএমডব্লিউ ব্র্যান্ডের সাদা গাড়িটি হাজি সেলিমের। একটি তার ডেভেলপার কোম্পানি মদিনার ট্রেডিং করপোরেশনের নামে। বাকি একটি শিল্পপ্রতিষ্ঠান এবং দুই ব্যক্তির নামে।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, জব্দ হওয়া গাড়িগুলোর কাগজপত্র ও চাবি এখনো পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে সেনা ক্যাম্পে নেওয়া হয়েছে। অভিযান চলাকালে ভবন থেকে কাউকে বের হতে দেওয়া হয়নি, তবে পরিচয় নিশ্চিত হওয়ার পর ভাড়াটিয়াদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।,

স্থানীয়দের অভিযোগ, বাড়িটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গোপনে যাতায়াত করেন। বাড়িটিতে সাধারণ মানুষ বা অন্য কেউ খুব কম সময় থাকেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর হাজি সেলিম এবং তার বড় ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তার আরেক ছেলে ইরফান সেলিম পলাতক রয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতে তিরুপতি মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬

অনলাইন ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুমালা পাহাড়ে অবস্থিত বিখ্যাত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে বৈকুণ্ঠ একাদশী উৎসব উপলক্ষে পদদলিত হয়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায়

চাকরি ফিরে পাচ্ছেন আপিল ট্রাইব্যুনালে বিজয়ী ১৫২২ পুলিশ সদস্য

ঠিকানা টিভি ডট প্রেস: আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মধ্যে যারা আপিল ট্রাইব্যুনালে বিজয়ী হয়েছেন, তাদের পুনর্বহালে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার

আন্তর্জাতিক মানে উন্নীত হচ্ছে বায়তুল মোকাররম, নারীদের জন্য থাকছে আলাদা নামাজের স্থান

নিজস্ব প্রতিবেদক: দেড় যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। মুসল্লিদের স্বস্তিদায়ক পরিবেশে নামাজ আদায়-সুবিধা চিন্তা করে চালানো হবে উন্নয়ন ও সংস্কারকাজ।

সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক,ঝুলে আছে প্লট বরাদ্দ কার্যক্রম,উদ্যোক্তারা হতাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে প্রকল্প বাস্তবায়নের সময়সীমা শেষ হওয়ার পরও বহু প্রতীক্ষিত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের প্লট বরাদ্দ কার্যক্রম এখনো শুরু

হাতিয়ায় পূজার চাঁদা সংগ্রহ নিয়ে যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়ায় পূজার চাঁদা সংগ্রহে অংশ না নেওয়ায় এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে পূজা উদযাপন ফ্রন্ট হাতিয়া উপজেলা আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের

সিরাজগঞ্জে স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় এক শিক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে। উপজেলার পাঁচলিয়া বাজার সংলগ্ন জহুরুলের মার্কেটে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।’ এ ঘটনায়