নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগেরএকটি ট্যানারি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
শুক্রবার দুপুরে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, আজ দুপুর ২টা ১৪ মিনিটে হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। ৭ তলা ভবনের ৫ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।'
তিনি আরও জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
ফায়ার সার্ভিস আরও জানায়, ২ ঘণ্টায় ১২টি ইউনিটের চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণের দিকে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে।'
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.