হাওয়াইয়ে সুনামি সতর্কতা, নাগরিকদের সাবধান থাকতে বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: রাশিয়ার উপকূলে ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর জাপানসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে হাওয়াই অঙ্গরাজ্য, দক্ষিণ আলাস্কা ও আলেউশিয়ান দ্বীপপুঞ্জে জাতীয় আবহাওয়া পরিষদের পক্ষ থেকে সরাসরি সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়াও ক্যালিফোর্নিয়া, অরেগনের উপকূলীয় অঞ্চল ও কলাম্বিয়া নদীর মোহনায় সুনামি পরামর্শ দেওয়া হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও কানাডার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের অন্যান্য অংশে এখন পর্যন্ত সরাসরি কোনো সুনামি হুমকি নেই বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা।

এমন পরিস্থিতিতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল এবং এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বার্তায় বলেন, “মনোবল শক্ত রাখুন ও সাবধানে থাকুন।”

হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন স্থানীয়দের উদ্দেশে বলেন, “যারা নিচু এলাকায় অবস্থান করছেন, তারা দয়া করে দ্রুত উঁচু স্থানে চলে যান। যানজটের কারণে অনেক সড়কে সমস্যা তৈরি হয়েছে, সবাইকে ধৈর্য ধরতে হবে।”

রাজ্যটির হোনোলুলু শহরে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে স্থানীয় কর্মকর্তারা জানান, হাওয়াইয়ে কয়েক ঘণ্টার মধ্যে সুনামি ঢেউ আঘাত হানতে পারে। জনগণকে জরুরি সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

হাওয়াইয়ের মাউই দ্বীপের ওয়াইলিয়া এলাকায় বেড়াতে আসা পর্যটক ডি এল স্কেলস বলেন, “সাইরেন বাজার সঙ্গে সঙ্গে লোকজন আতঙ্কে গাড়ি নিয়ে উঁচু স্থানে রওনা হয়েছেন। স্থানীয়রা অপেক্ষাকৃত শান্ত থাকলেও অনেক পর্যটকের মধ্যে ভয় দেখা দিয়েছে।”

আবহাওয়া দপ্তরের তথ্যমতে, হাওয়াই উপকূলে ঘণ্টাখানেকের মধ্যেই সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। এজন্য বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থান করতে এবং সমুদ্র উপকূল থেকে দূরে থাকতে বলা হয়েছে।

সূত্র: সিএনএন ও বিবিসি

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হুমকিতে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বড় রপ্তানিকারক দেশগুলো মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (পিটিএ) করে নিজেদের রপ্তানি খাত শক্তিশালী করছে। বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম ইতিমধ্যে

মামলায় অভিযুক্ত আসামিকে পাশে রেখে সভা করলেন বিএনপি প্রার্থী হারুনুর রশিদ

নিজস্ব প্রতিবেদক: গরু ব্যবসায়ীকে অপহরণ মামলার একজন আসামিকে পাশে রেখে মিথ্যা ও হয়রানিমূলক মামলা বন্ধের দাবি করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হারুনুর রশিদ। গত

অভিযানের খবর আগেই ফাঁস, প্রশ্নের মুখে জেলা প্রাণিসম্পদ অফিস

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুরইছা গ্রামে অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বিনিয়োগকারীদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে দেশ মাতৃকা ফুড প্রোডাক্টস কোম্পানি লিমিটেডের

বিস্ফোরক মামলায় সাবেক সংসদ সদস্য চয়ন ও তাঁর স্ত্রী কারাগারে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: বিস্ফোরক মামলায় সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও তাঁর স্ত্রী জোসনা খানমকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে শাহজাদপুর

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি

অনলাইন ডেস্ক: নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে। শুক্রবার নেপালের প্রেসিডেন্ট দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত

ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন শিয়ালকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জুয়েল রানা

নিজস্ব প্রতিবেদক: আসছে আগামীকাল শনিবার পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে শিয়ালকোল ইউনিয়নের সর্বস্তরের ব্যক্তিবর্গসহ সিরাজগঞ্জবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শিয়ালকোল স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান