হরমুজ প্রণালি সংকটে এলএনজি আমদানিতে শঙ্কা, চাপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ইরান-ইসরায়েল সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এর সরাসরি প্রভাব পড়তে পারে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালিতে, যা দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও জ্বালানি তেল পরিবাহিত হয়। ইরানের হুমকির পর এ পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যার জেরে বিপাকে পড়তে পারে আমদানিনির্ভর দেশগুলো। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

বাংলাদেশ কাতার ও ওমান থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি আমদানি করে, যার সিংহভাগই আসে হরমুজ প্রণালি দিয়ে। চলতি অর্থবছরে কাতার থেকে ৪০টি কার্গো এলএনজি আমদানির পরিকল্পনার মধ্যে ৩৪টি ইতোমধ্যে এসেছে। তবে হরমুজ প্রণালি বন্ধ হলে এ আমদানিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা জ্বালানি বিশেষজ্ঞদের।

বিশ্বের প্রায় ২০ শতাংশ এলএনজি এবং ২১ শতাংশ অপরিশোধিত তেল পরিবাহিত হয় এই রুটে। দক্ষিণ এশিয়ার বড় একটি অংশ—যেমন বাংলাদেশ, ভারত, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া—এই রুটের ওপর নির্ভরশীল।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, এলএনজি সরবরাহ ব্যাহত হলে দেশের শিল্প, বিদ্যুৎ ও আবাসিক গ্যাস খাতে নেতিবাচক প্রভাব পড়বে। ব্যবসায়ীরা বলছেন, এতে উৎপাদন ব্যয় বেড়ে যাবে, বিদেশি ক্রেতাদের আগ্রহ কমবে এবং রপ্তানি আয় কমে যেতে পারে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে কাতার থেকে এলএনজি আমদানি করে আসছে বাংলাদেশ। এ পর্যন্ত এসেছে ২৬৭টি কার্গো। দ্বিতীয় দফার নতুন চুক্তি অনুযায়ী আগামী বছর থেকে আরও বেশি আমদানির পরিকল্পনা রয়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারে এরই মধ্যে জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় ১২ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি যদি দীর্ঘমেয়াদে বন্ধ থাকে, তাহলে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ থেকে ১৩০ ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতে, বাড়বে মূল্যস্ফীতি। বাংলাদেশের অর্থনীতিও তার আঁচ এড়াতে পারবে না।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুমিল্লা-মুরাদনগরে ২৪০০ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো প্রকল্প

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কুমিল্লার সড়ক ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২৪০০ কোটি টাকার একটি

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে

বিদেশি শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বুধবার

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শীর্ষ বিনিয়োগকারীদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বুধবার এ বৈঠক হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডার নির্বাহী

অক্টোবরে এনসিপি-গণঅধিকার একীভূত হওয়ার ঘোষণা আসতে পারে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একীভূত হওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ। এ বিষয়ে গত শুক্রবার দুই

নির্বাচনি পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শ্রেণিকক্ষে তালা দিলো বিএনপি নেতার ছেলে

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজে নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে ফেল করেও এসএসসি পরীক্ষায় অংশগ্রহণেরর দাবিতে স্কুলের শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে স্কুলে তালা

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯৪

ডেস্ক রিপোর্ট: মিয়ানমার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৪ জনে।আহত হয়েছেন ১৬৭০ জন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মার্কিন