হরমুজ প্রণালিতে হামলায় ২ ভারতীয় নিহত

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ হামলা হয়েছে।

এতে দুই ভারতীয় নিহত হয়েছেন। নিহতরা হলেন- ক্যাপ্টেন আশীষ কুমার এবং ক্রু সদস্য দলীপ সিং। আশীষ কুমারের বাড়ি ভারতের বিহারে এবং দলীপ সিংয়ের বাড়ি রাজস্থানে।

বৃহস্পতিবার (৫ মার্চ) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পালাউ পতাকাবাহী তেলবাহী ট্যাংকার স্কাইলাইট ২২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। পরে ওমানের মুসান্দাম উপদ্বীপ উপকূলের কাছে জাহাজটিতে হামলা হয়। এর আগে দেশটির দুকম বন্দর এলাকায় ড্রোন হামলার ঘটনাও ঘটে।

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) এক বিবৃতিতে জানায়, পালাউ প্রজাতন্ত্রের পতাকাবাহী তেলবাহী ট্যাংকার (স্কাইলাইট) মুসান্দাম গভর্নরেটের খাসাব বন্দর থেকে পাঁচ নটিক্যাল মাইল উত্তরে লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ট্যাংকারে ২০ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে ১৫ জন ভারতীয় এবং ৫ জন ইরানি, তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।

তবে বিবৃতিতে ট্যাংকারে কী ধরনের হামলা হয়েছিল, তা উল্লেখ করা হয়নি। সরকারি তথ্য অনুযায়ী, হামলার পর দুইজনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। হামলায় তাদের দেহ পুড়ে যায়। ক্যাপ্টেন আশীষ কুমারের দেহাবশেষ তার কেবিন থেকে উদ্ধার করা হয়। সংবাদ সংস্থা পিটিআই জানায়, হামলার সময় সিং জাহাজের সামনের অংশে ক্যাপ্টেন আশীষ কুমারের সঙ্গে ছিলেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক: সীমানা জটিলতার কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের আদেশ অনুযায়ী

নাটোরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। বুধবার (২৩ জুলাই) সকাল

এবার গুলিবিদ্ধ এনসিপি নেতা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের

দেশে ফিরেই সাদ্দাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: দেশে ফিরেই গ্রেপ্তার হলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন। সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন তিনি। মঙ্গলবার (২৮

লক্ষ্মীপুরে জোয়ারের পানিতে ৪০ গ্রাম প্লাবিত

অনলাইন ডেস্ক: মেঘনা নদীতে অতিরিক্ত জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকার অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় প্রায়

টাঙ্গাইলের মহাসড়কে যানবাহনের চাপ, টোল আদায় দুই কোটি ৮৬ লাখ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বেড়েছে যমুনা সেতুর টোল আদায়। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৩