হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের জন্য টোল বাধ্যতামূলক করতে আইন করছে ইরান

অনলাইন ডেস্ক আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি ব্যবহারের জন্য বিদেশি জাহাজগুলোর কাছে টোল আদায়ের একটি আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে ইরানের পার্লামেন্ট। প্রণালিটিতে ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ আইনের খসড়া তৈরির কাজ শুরু হয়েছে বলে দেশটির পার্লামেন্টের এক আইনপ্রণেতা জানিয়েছেন।

ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজকে নাম প্রকাশ না করার শর্তে ওই আইনপ্রণেতা জানান, হরমুজ প্রণালিতে চলাচল করতে ইচ্ছুক সব বিদেশি জাহাজের কাছ থেকে টোল আদায়ের জন্য এই আইন প্রণয়ন করা হচ্ছে।

জ্বালানি পণ্য পরিবহনের জন্য হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ। বৈশ্বিক জ্বালানি বাজারের প্রায় এক-পঞ্চমাংশ পণ্য এ পথ দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। এর ফলে জ্বালানির আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরাহে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়ে বিশ্বের বহু দেশ ভোগান্তিতে পড়েছে।

ইরান জানিয়েছে, এই অবরোধ কেবল যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের ওপর প্রযোজ্য হবে। শত্রুভাবাপন্ন নয়, এমন দেশগুলোর জাহাজকে হরমুজ প্রণালি ব্যবহারে কোনো বাধা দেওয়া হবে না।

তবে গত ২৪ মার্চ জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংক্রান্ত বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের সদস্যরাষ্ট্রগুলোর কাছে দেওয়া এক চিঠিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শত্রুভাবাপন্ন নয় এমন দেশগুলো যদি বাণিজ্যিক প্রয়োজনে হরমুজ প্রণালি ব্যবহার করতে চায়, তাহলে তাদের জাহাজগুলোকে প্রণালিতে প্রবেশের আগে অবশ্যই ইরানের সামুদ্রিক জাহাজ চলাচল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছোট ভাইয়ের সঙ্গে জুমার নামাজের পর হবে মারামারি, মাইকে ঘোষণা দিলেন বড় ভাই!

নিজস্ব প্রতিবেদক: জমি নিয়ে দ্বন্দের জের ধরে ছোট ভাইয়ের সাথে মারামারি করতে মাইক দিয়ে ঘোষণা দিয়েছেন বড় ভাই। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরের বৈরীহরিণমারী গ্রামের মৃত

‘ইসরায়েল ধ্বংসে ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিল হামাস’

অনলাইন ডেস্ক: ইরান নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। তিনি একটি নথি প্রকাশ করে বলেছেন, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি ইরানের যে সমর্থন

ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরাইল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানে আক্রমণের সুযোগ খুঁজছে ইসরাইল। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই ধরনের পদক্ষেপ অঞ্চলটিকে আরো অস্থিতিশীল করতে পারে। শুক্রবার

নতুন ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে একই নামের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তৃণমূল থেকে বহিষ্কৃত

ওএমএস ডিলার নির্বাচনে হট্টগোল, কুষ্টিয়ায় লটারি স্থগিত

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নির্বাচনে উন্মুক্ত লটারির সময় জেলা প্রশাসকের কার্যালয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে জেলা

টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবের ‘মহালয়া’ অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের পুণ্যলগ্ন দেবীপক্ষ শুরু হয়েছে। রোববার (২১ সেপ্টম্বর) সকালে টাঙ্গাইল শহরের আদালত পাড়া পূজা সংসদ