হরমুজ প্রণালিতে পাকিস্তানি জাহাজ আটকের পর ছেড়ে দিল ইরান

অনলাইন ডেস্ক ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে পাকিস্তানের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ আটক করেছে। আজ মঙ্গলবার প্রণালি পারাপারের সময় ‘সেলেন’ নামের ওই জাহাজটি আটক করা হয়। পরে জাহাজটি ছেড়ে দেওয়া হলেও এ পথে চলাচলের অনুমতি দেয়নি ইরান

আইআরজিসি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচিগামী কার্গো জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশের আগে ইরানের সামুদ্রিক জাহাজ চলাচল কর্তৃপক্ষের অনুমতি না নেওয়ায় আটক করা হয়। জাহাজের ক্যাপ্টেন ও ক্রুদের জিজ্ঞাসাবাদ শেষে জাহাজটি ছেড়ে দেওয়া হয়, তবে প্রণালি পেরোনোর অনুমতি না দিয়ে ঘুরপথে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে জাহাজটি হরমুজ থেকে পিছু হটে।

আইআরজিসির ভাষ্যমতে, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক প্রতিটি জাহাজকে ইরানের সামুদ্রিক জাহাজ চলাচল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা শুরু হওয়ার পর থেকে প্রণালিতে চলাচলে কড়াকড়ি আরোপ করেছে ইরান। ইরান ও পাকিস্তান প্রতিবেশী দেশ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার জন্য মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে নিয়োগ দিয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাশিয়ানীতে রাতের আঁধারে মন্দিরে আগুন দেওয়ার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি মন্দিরে রাতের অন্ধকারে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল উত্তরপাড়া গ্রামে এ ঘটনা

বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে গলা কেটে হত্যা সাংবাদিককে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর আসাদুজ্জামান তুহিন (৩৮) নামের এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে

এনসিপি নেতা হাসনাতের হুমকিতে ‍অসমের মুখ্যমন্ত্রীর উদ্বেগ: “উত্তর-পূর্বাঞ্চল নিয়ে ভারত চুপ থাকবে না”

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নেতার বিতর্কিত মন্তব্যে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি মঙ্গলবার বলেছেন, বাংলাদেশের

রায়গঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক একটি বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিত্র তেঘুরী দক্ষিণপাড়া গ্রামে

স্থায়ী ক্যাম্পাস দাবীতে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির নিজস্ব জমিতে অবিলম্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবীতে ৫ শতাধিক শিক্ষার্থী বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়

নিজস্ব প্রতিবেদক: ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার ২১ বছর পূর্ণ হলো আজ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বহুল আলোচিত এ মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। আগামী