হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে মাদক ও ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ ও মৌলভীবাজার সীমান্ত এলাকায় ৫৫ বিজিবির পৃথক ১০টি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গত চার দিনে পরিচালিত এসব অভিযানে প্রায় ২৪ লাখ ১৫ হাজার ৫০০ টাকার চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়।

বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে একটি বড় মাদক চালান যাচ্ছে। ওই তথ্য অনুযায়ী, মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে বিজিবির একটি টহল দল কৌশলগত অবস্থান নেয়। পরে সিলেট থেকে ঢাকামুখী দুটি সন্দেহজনক গাড়ি তল্লাশি করে ৯,৭৬০ পিস ভারতীয় কাবেরী মেহেদী ও ২,৮০০ পিস চকলেট জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ৬ লাখ ৬৯ হাজার ৬০০ টাকা।

এছাড়া মাধবপুর উপজেলার মনতলা ও হরিণখোলা বিওপি’র টহল দল পৃথক অভিযানে সীমান্তবর্তী বিভিন্ন স্থান থেকে ৩১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে, যার মূল্য ১ লাখ ৮ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছড়া, সিন্দুরখান ও গুটিবাড়ী বিওপি এলাকায় বিজিবির অভিযান চালিয়ে জব্দ করা হয়-২৪০ পিস ভারতীয় দামী শাড়ি, ৬১ প্যাকেট ফুসকা, ২১২ বোতল ভারতীয় মদ, ১১৭০ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল এবং সেগুন কাঠ।  এসব পণ্যের মোট মূল্য ১৬ লাখ ৩৭ হাজার ৪০০ টাকা।

৫৫ বিজিবির অধিনায়ক আরও জানান, “সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে আমাদের জওয়ানরা নিরলসভাবে কাজ করছেন। এই অভিযানে আমাদের প্রতিজ্ঞার প্রতিফলন ঘটেছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় থাকবে এবং যেকোনো অবৈধ কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে।”

বিজিবি জানায়, জব্দকৃত সকল মাদকদ্রব্য ও পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।

গত জুলাই মাসে ৫৫ বিজিবির পরিচালিত অভিযানে মোট ৪ কোটি ৩৬ লাখ ২ হাজার ২০ টাকার ভারতীয় পণ্য, মাদক ও যানবাহন জব্দ করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুয়াকাটা সৈকতে লাল কম্বলে মোড়ানো অজ্ঞাত লাশ উদ্ধার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের গঙ্গামতি এলাকায় লাল কম্বলে মোড়ানো এক অজ্ঞাত ব্যক্তির (বয়স আনুমানিক ৩৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সকালে

মির্জা ফখরুলের সমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপির নেতারা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫

হাতীবান্ধায় সাংবাদিকের ওপর হামলা ও থানা অবরোধে আটক ১

রেজাউল ইসলাম, হাতীবান্ধা (লালমনিরহাট): লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিকের ওপর হামলা ও থানা অবরোধ করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহফুজার রহমান বিপ্লব (৩০) নামে একজনকে গ্রেফতার

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে আহত হয়েছে ১ জন। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়ার নয়নগাঁতী কবরস্থান

এনায়েতপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুর থানা যুবদলের যুগ্মআহ্বায়ক,সাবেক থানা যুবদলের সহ-প্রচার সম্পাদক হাসিবুর রহমান ফরিদকে (৩৬) ধরালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা ৭

মিরপুরে প্রকাশ্যে গুলি, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে দিনে-দুপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন ওই