হবিগঞ্জে স্লোগান দিয়ে আ.লীগ কার্যালয় খোলার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ধ্বংসপ্রাপ্ত কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মীর স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ সংক্রান্ত একাধিক ভিডিও ও ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন বিদেশে অবস্থানরত জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। নিজের ভেরিফায়েড ফেসবুকে ভিডিও ও ছবি পোস্ট দিয়ে তিনি লিখেন-‘আওয়ামী লীগ কার্যালয় উন্মুক্ত’।

হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) ইয়াছমিন খাতুন বলেন, আমরা ভিডিওটি দেখলাম। ঘটনাটি আজকের (১৮ ফেব্রুয়ারি) না পুরোনো, তা নিশ্চিত করতে বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করা হবে। এরপর নিশ্চিত হওয়া যাবে।

২০২৪ সালের ২ আগস্ট হবিগঞ্জ শহরের টাউন হল রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকেই অফিসটি পরিত্যক্ত অবস্থায় ছিল।

ভিডিওতে দেখা যায়, ওই কার্যালয়ের সামনে কয়েকজন ব্যক্তি জাতীয় ও দলীয় পতাকাসহ অবস্থান নিয়ে নানা শ্লোগান দিচ্ছেন। তবে স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি সম্পর্কে তারা কিছুই জানেন না।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি ও ইসলামী আন্দোলনের বৈঠক থেকে যেসব সিদ্ধান্ত আসল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বিএনপির বৈঠক হয়েছে। বৈঠকে বিএনপির নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে রয়েছেন বিএনপির

সিরাজগঞ্জ যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে শিক্ষিত যুবদের কর্মসংস্থানের নতুন দিগন্ত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্প

ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

নিজস্ব প্রতিবেদক: দেশে ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত ছয়জন নিহতের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তিনজন রাজধানীর বংশালে ভবনের রেলিং ধসে নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশু

সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: সচিবালয় এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর

পাবনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষীকন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত

শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ, হবে সরাসরি সম্প্রচার

ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক (আর্গুমেন্ট ) উপস্থাপন করা হবে আজ।