হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগতির একটি বাসের চাপায় মোফাজ্জল হোসেন (২৩) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের করড়া এলাকায় আল আমিন হোটেল সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোফাজ্জল করড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। তিনি মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানান, সকালে তিনি বানের পানিতে মাছ ধরতে বের হন। মহাসড়ক পার হওয়ার সময় একটি বেপরোয়া সিলেটগামী বাস তাকে চাপা দেয়।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, “দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়। ঘাতক বাস শনাক্তে আমরা কাজ করছি।”
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্লাহ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.