হবিগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত, আহত ২

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরতলীর রিচি এলাকায় চলন্ত মোটরসাইকেলে ট্রাকচাপায় বিশাল মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (২ আগস্ট) সন্ধায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিশাল মিয়া হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার বাসিন্দা এবং আড়ং দুধ কোম্পানির ডিলার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু মোটরসাইকেলে করে লাখাই উপজেলায় যাচ্ছিলেন। পথে রিচি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বিশালের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটি আটক করে চালকসহ পুলিশে সোপর্দ করেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন দেশি–বিদেশি প্রায় ৫৬ হাজার পর্যবেক্ষক: ইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক পর্যবেক্ষণ ব্যবস্থার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশীয় ও বিদেশি মিলিয়ে প্রায় ৫৬ হাজার

মেসি-দিবালা-মাার্তিনেজকে ছাড়াই উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা

ঠিকানা টিভি ডট প্রেস: কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এ জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ ফিফা বিশ্বকাপের

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের ১৪৭ সদস্য দেশ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে বাড়ছে ফিলিস্তিনের প্রতি সমর্থন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি জোরালো হচ্ছে।স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের ১৪৭ সদস্য দেশ।একের পর এক দেশের স্বীকৃতি প্রমাণ

টাঙ্গাইলে ১২ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের এলেঙ্গা-চরগাবসারা হয়ে ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কে ১২ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে চলমান সড়ক সংস্কার কাজে ধীরগতি ও নিম্নমানের অভিযোগ উঠেছে। ফলে চরম

উপজেলা কৃষি কর্মকর্তাকে পেটালেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলায় সরকারি কৃষি প্রণোদনা দিতে রাজি না হওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিনকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান

১০ দিনেও পণ্যবাহী কার্গো ছাড়েনি আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: দশ দিন পার হয়ে গেলেও কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে আটক পণ্যবাহী একটি কার্গো বোট এখনো ছাড়েনি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।