হবিগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যা, দেবর পলাতক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে এক গৃহবধূকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় নিজ ঘর থেকে আলম বেগম (৩০) নামের ওই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পইল গ্রামের শান্তিনগর এলাকার বাসিন্দা সবজি ব্যবসায়ী মনিরুজ্জামান সিতু মিয়ার স্ত্রী।

নিহতের স্বামী ঘটনার সময় স্থানীয় বাজারে সবজি বিক্রি করছিলেন। পুলিশ ও স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধের জের ধরে তার ছোট ভাই কদর আলী (দেবর) এ হত্যাকাণ্ড ঘটিয়ে পলাতক হয়েছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শাহাবুদ্দিন শাহীন বলেন, “প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা ধারণা করছি। নিহতের দেবর কদর আলী ঘটনার পর থেকে পলাতক। তাকে আটকে অভিযান চলছে।”

স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল মিন্টু বলেন, “দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। আমি কয়েকবার মীমাংসাও করেছি। ধারণা করছি এই বিরোধ থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।”

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, ঘটনার সময় আলম বেগম বাড়িতে একা ছিলেন। তার ছেলে সন্ধ্যায় বাজার থেকে ফিরে মায়ের গলাকাটা লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার দ্রুত কদর আলীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সরকার সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর

ঠিকানা টিভি ডট প্রেস: সরকার দেশের সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘যেকোনো সাংবাদিক যেকোনো

মানিক মিয়া অ্যাভিনিউ রণক্ষেত্র: ভাঙচুর-সংঘর্ষ-পাল্টাপাল্টি ধাওয়ায় আহত অনেকে

অনলাইন ডেস্ক: তিন দফা দাবিতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুক্রবার সকাল থেকেই অবস্থান নিয়েছিলেন জুলাইযোদ্ধারা। তবে বেলা সোয়া ১টার পর অনুষ্ঠানের

বাঁশখালীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ-প্লাস) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৬ জুলাই)

মনোনয়ন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত আট

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৮ জন আহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষ

বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ৬

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার শ্যামকুড় মাদ্রাসা মোড় এলাকায়

আমিন বাজারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (১১ মার্চ)