হতদরিদ্র বিক্রেতার হাঁস জোরপূর্বক নিয়ে গেলেন পুলিশ!

নিজস্ব প্রতিবেদক: হাটের দিন বাজারে জায়গা না হওয়ায় সড়কের একটি সেতুর ওপরে বসেই সিলভারের একটি পাত্রে করে কয়েকটি হাঁস বিক্রির জন্য বসছিলেন হতদরিদ্র কৃষক। আর ওই সময় হঠাৎ পুলিশের একটি পিকআপ থেকে নেমে এক পুলিশ ওই হাঁস বিক্রেতার ওপর চড়াও হয়ে জোরপূর্বক হাঁস ছিনিয়ে পিকআপের ভেতরে ছুড়ে মারে। এ দৃশ্য জনৈক একজন মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, গত রবিবার দুপুরে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ফুলপুর উপজেলার খড়িয়া নদীর ওপর আমুয়াকান্দা সেতুতে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, সেতুর ওপর হঠাৎ আসে থানার একটি পিকআপ। ওই পিকআপ থেকে নামেন একজন পুলিশ। তিনি কোনো কিছু না দেখেই সরাসরি সেতুর পাশে গিয়ে বেশ কয়েকটি হাঁস নিয়ে বিক্রির জন্য বসে থাকা বিক্রেতার কাছে গিয়ে প্রথমে বিক্রেতাকে ধাক্কা দেয়। পরে একটি সিলভারের পাত্রে থাকা হাঁস নিয়ে যেতে চাইলে বাধা দেন বিক্রেতা।

বাধা উপেক্ষা করে ওই পুলিশ কর্মকর্তা দুইটি হাঁস টেনে নিয়ে যায়। পরে সামনে থাকা পিকআপের পেছনে ছুড়ে মেরে গাড়িতে উঠে পড়েন। এ দৃশ্য তখন উপস্থিত অনেককেই প্রত্যক্ষ করতে দেখা গেছে। হাঁস নিয়ে গেলে হতদরিদ্র বিক্রেতাকে হাঁস ফেরত পেতে পেছনে পেছনে ছুটতে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, ওই পুলিশ হচ্ছেন ফুলপুর থানার উপপরিদর্শক মো. মুকুল সরকার। সোমবার রাত পৌনে ৯টার দিকে তার কাছে জানতে চাইলে তিনি ওই দৃশ্যটি তার নিজের বলে স্বীকার করে জানান, ওইদিন তিনি একটি দল নিয়ে মহাসড়কে দায়িত্বে ছিলেন। বিশেষ করে ওই সেতুটিতে সব সময় যানজটের সৃষ্টি হয়। তার ওপর অনেকেই বিভিন্ন পণ্য নিয়ে এই সেতুর ওপর বসে বিক্রি করে।

এতে আরো ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

বারবার বলার পরেও কেউ মানে না। তাই একটু ক্ষিপ্ত হয়েই তিনি ওই বিক্রেতার হাঁস নিয়ে যান ভয় দেখানোর জন্য। অন্য কিছু নয়। পরে হাঁস ফেরত দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি রাশেদ হাসান বলেন, এটা তেমন কিছু ঘটনা না। ওই ব্রিজের হাটার জায়গায় বেশ কিছুদিন ধরে ভ্রাম্যমাণ বাজার বসে যানজটের সৃষ্টি করছিল। এ বিষয়টা নিয়ে থানার কিলো ডিউটির দায়িত্বে যিনি থাকেন তাকে বলা ছিল যেন সেতুর ওপর বাজার বসতে না পারে। আর ওইদিন এসআই মুকুল সরকার ভয় দেখাতে গিয়ে এমন হয়েছে। পরক্ষণেই হাঁস ফেরত দেওয়া হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জনগণের আস্থা অর্জনে আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার ত্বরান্বিত করার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, বাংলাদেশ সচিবালয়, ১৯ ফেব্রুয়ারি নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ বাংলাদেশ সচিবালয়-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা

বিএনপির দু পক্ষের হাতাহাতিতে তাড়াশের গোনতা আলীম মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা পন্ড

লুৎফর রহমান তাড়াশ: ইউনিয়ন বিএনপির দুই পক্ষের হাতাহাতিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গোনতা আলীম মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা পন্ড হয়ে গেছে। রোববার সকালে উপজেলার তালম

নাসিরনগরে ১৩৫ দিনে কুরআনের হাফেজ হলেন ১০ বছরের শিশু

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মাত্র ১৩৫ দিনে পবিত্র কুরআন হেফজ সম্পন্ন করে সবাইকে চমকে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ১০ বছর বয়সী শিশু মোহাম্মদ ফজলে রাব্বুল।

মেজর সিনহা হত্যার মূল পরিকল্পনাকারী সাবেক ওসি প্রদীপ: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার মূলহোতা হিসেবে টেকনাফ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসকে চিহ্নিত করে

পঞ্চগড়ে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সহকারী প্রিজাইডিং অফিসার !

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পাওয়া আসসাদ আলী নামে এক সহকারী শিক্ষক। রবিবার

বিএনপি নেতাকর্মীরা দলের ফান্ডে চাঁদা দেয়, সেই টাকায় রাজনীতি করে: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে-জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর এমন মন্তব্য ঘিরে সম্প্রতি উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এক টেলিভিশন