হঠাৎ শতাধিক মার্কিন জেনারেলকে তলব, রহস্য ঘিরে ভার্জিনিয়ার বৈঠক

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে দায়িত্ব পালনরত শতাধিক মার্কিন জেনারেল ও অ্যাডমিরালকে হঠাৎ যুক্তরাষ্ট্রে তলব করা হয়েছে। আগামী সপ্তাহে ভার্জিনিয়ায় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের আহ্বানে এ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বৈঠকের উদ্দেশ্য বা আলোচ্যসূচি এখনো প্রকাশ করা হয়নি।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার প্রথম এ তথ্য প্রকাশিত হলে পরদিন পেন্টাগনের মুখপাত্র শন পারনেল তা নিশ্চিত করেন। তিনি জানান, প্রতিরক্ষামন্ত্রী শিগগিরই শীর্ষ সামরিক কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখবেন।

আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়, মার্কিন সেনাবাহিনী ও নৌবাহিনীতে প্রায় ৮০০ জেনারেল ও অ্যাডমিরাল রয়েছেন। তাদের অনেকে সংবেদনশীল বিদেশি ঘাঁটিতে হাজারো সেনার দায়িত্বে আছেন। সাধারণত এসব কর্মকর্তার সময়সূচি কয়েক সপ্তাহ আগে নির্ধারিত হয়, ফলে হঠাৎ বৈঠকের আহ্বানকে অস্বাভাবিক মনে করছেন বিশ্লেষকরা।

রয়টার্সকে এক কর্মকর্তা জানান, আকস্মিক আহ্বানে অনেকেই সময়সূচি বদলাতে হিমশিম খাচ্ছেন এবং বৈঠকে যোগ দেওয়া বাধ্যতামূলক কি না—তা নিয়েও প্রশ্ন তুলছেন।

এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বলেন, জেনারেল ও অ্যাডমিরালদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা ইতিবাচক বিষয়। সমালোচনার জবাবে তিনি জানান, এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বৈঠককে স্বাভাবিক ঘটনা হিসেবে মন্তব্য করেন।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ প্রতিরক্ষা দপ্তরে একাধিক পরিবর্তন এনেছেন। এর মধ্যে কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা বরখাস্ত হওয়া, চার-তারকা জেনারেলের সংখ্যা ২০ শতাংশ কমানোর নির্দেশ এবং জেনারেল ও ফ্ল্যাগ অফিসারের সংখ্যা ১০ শতাংশ হ্রাসের ঘোষণা অন্তর্ভুক্ত। এছাড়া বৈচিত্র্য বিষয়ক কর্মসূচি বাতিলের উদ্যোগ এবং প্রতিরক্ষা দপ্তরকে সাময়িকভাবে ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’ হিসেবে উল্লেখ করার নির্দেশও আলোচনায় এসেছে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের বিরল বৈঠক মার্কিন প্রতিরক্ষা কাঠামোয় নতুন নীতি বা বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করতে পারে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাঁদাবাজি নয়, অভাব হলে ভিক্ষা করুন: সিরাজগঞ্জে রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, চাঁদাবাজি করা হারাম, আর ভিক্ষা করা হালাল। অভাবী হলে ভিক্ষা করা উত্তম,

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ভয়াবহ হামলা ইসরাইলের, নিহত ২৮

অনলাইন ডেস্ক: চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে নিহত হয়েছেন অন্তত ২৮ জন। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে

আ. লীগকে সমর্থন দিয়ে সাবেক বিএনপি নেতা বললেন, দেশে ফিরবেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছেন কিশোরগঞ্জের সাবেক প্রতিমন্ত্রীপুত্র এবং কিছুদিন আগে বিএনপি থেকে পদত্যাগ করা সাবেক নেতা অ্যাডভোকেট আবু আহমেদ ফয়জুল করিম মুবিন।, তিনি ছাত্র-জনতার

আবরার হত্যার রায় শুনতে অপেক্ষায় ছিলেন মা, রায় ঘোষণা না হওয়ায় ক্ষুব্ধ পরিবার

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় হওয়ার কথা ছিল আজ। সকাল থেকেই সব কাজ শেষ করে টিভির পর্দার সামনে আবরার হত্যার

১৯ বছর বয়সেই শতকোটির মালিক জিয়াউল আহসানের মেয়ে জয়িতা’

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের মেয়ে তাসফিয়া আহসান জয়িতার নামে বিপুল সম্পদের সন্ধান মিলেছে। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত হেবা দলিলের

কালকিনিতে প্রবাসীর স্ত্রী কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে পাখি বেগম (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে রাতের আধারে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।