হঠাৎ মাঠে নামতে শুরু করেছে আওয়ামী লীগ, বড় কিছুর পরিকল্পনা?

ডেস্ক রিপোর্ট: গত বছর ১০ নভেম্বর নূর হোসেন দিবসকে কেন্দ্র করে প্রকাশ্যে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছিল পলাতক আওয়ামী লীগ। কিন্তু ছাত্রজনতার কড়া অবস্থানে ধোপে টেকেনি তাদের সেই ফাঁকা আওয়াজ। এরপর থেকে দীর্ঘিদিন তেমন প্রকাশ্যে আসতে পারেনি তারা।

তবে কখনও রাতের আঁধারে জয় বাংলা লেখা, আবার কখনও ভোর রাতে ঝটিকা মিছিল করেছে বিচ্ছিন্নভাবে। কিন্তু নতুন করে নিজেদের অবস্থান জানানোর চেষ্টা করছে গণহত্যার দায়ে অভি যুক্ত আওয়ামী লীগ।

ভারতে বসে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আবারও দলের নেতাকর্মীদের মাথে নামার জন্য ইন্ধন দিচ্ছেন। দিচ্ছেন একের পর এক অডিও বার্তা। ভারতে পলাতক শেখ হাসিনার সেই বার্তা শুনে কেনেই রাজপথে নেমে আসছেন। গেল ২৬ মার্চ, স্বাধীনতা দিবসের দিন ভোরে রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেদিন বেশ কয়েকটি মিছিলের ভিডিও ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই রেশ কাটতে না কাটতেই রবিবার আবারও ঝটিকা মিছিল করেছে ছাত্রজনতার ওপর প্রকাশ্যে গুলি চালানো আওয়ামী লীগ। রবিবার সকাল ৭.১০ মিনিটের দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেইট থেকে এই ঝটিকা বিক্ষোভ মিছিল শুরু হয়। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীগ কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়।’

মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, মিছিলটিতে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদের নেতৃত্বে।

বিভিন্ন সূত্র বলছে, ঈদের আগেই ইফতার পার্টির নামে আওয়ামী লীগের পলাতক এমপি, মন্ত্রীরা বৈঠক করেছেন। সেখানে বসে নতুন করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ভারত, লন্ডন, আরব আমিরাতসহ অন্তত পাঁচ দেশে গোপন বৈঠক করেছেন আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে ক্ষতিকর রঙ মিশিয়ে চিপস উৎপাদন, কারখানাকে ৫০ হ%ELS

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর লেবেলবিহীন রঙ মিশিয়ে চিপস তৈরির অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ

ইরান-ইসরাইল যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: ম্যাক্রোঁ

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুলে ম্যাক্রোঁ। সোমবার তিনি একথা জানান বলে এক

নিরাপত্তাহীনতায় বাদী ও পরিবার, ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদরে ডাকাতির ঘটনায় মামলা দায়ের করায় প্রকাশ্য হামলা ও ক্রমাগত হুমকীতে বাদি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ

ভারত সীমান্তে অবস্থান শক্ত করছে পাকিস্তানি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সঙ্গে উত্তেজনার জেরে সীমান্তে নিজেদের অবস্থান শক্তিশালী করছে পাকিস্তানের সেনারা। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা

শীলকূপ ঐক্য সংসদের উদ্যোগে কৃতিশিক্ষার্থী ও গুণিজন সংবর্ধনা সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী ভিত্তিক সামাজিক সংগঠন শীলকূপ ঐক্য সংসদের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি সমমান পরিক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ণা ও গুণিজন সম্মাননা প্রদান

ধেয়ে আসছে ‘বিরল’ সাইক্লোন, সরে যাচ্ছেন মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: জনবহুল অঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। সামুদ্রিক এ ঝড়টিকে বিরল বলা হচ্ছে কারণ, গত ৫০ বছরে সেখানে কোনো সাইক্লোনের দেখা মেলেনি। পানিতে