হঠাৎ বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমসহ বিশ্বের বহু ওয়েবসাইটে বিপর্যয়

অনলাইন ডেস্ক: বিশ্বের অন্যতম বৃহৎ ইন্টারনেট অবকাঠামো প্রদানকারী প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারে প্রযুক্তিগত জটিলতা দেখা দিয়েছে।

আজ মঙ্গলবার বিশ্বজুড়ে বেশ কিছু ওয়েবসাইট হঠাৎ করেই অচল হয়ে পড়ে। দেশি-বিদেশি গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার), চলচ্চিত্র পর্যালোচনাভিত্তিক সাইট লেটারবক্সডসহ অসংখ্য সাইটে প্রবেশ করতে গিয়ে ব্যবহারকারীরা একটি ত্রুটিপূর্ণ বার্তা দেখতে পান। এতে উল্লেখ করা হয়, ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পৃষ্ঠাটি লোড করা সম্ভব হয়নি।

একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, ইন্টারনেটের অবকাঠামো হিসেবে কাজ করা ক্লাউডফ্লেয়ার ওয়েবসাইটগুলোতে সাইবার আক্রমণ প্রতিরোধ, উচ্চমাত্রার ট্র্যাফিক সামলানো এবং দ্রুত কনটেন্ট পৌঁছে দেয়াসহ নানা গুরুত্বপূর্ণ সেবা দিয়ে থাকে। যেহেতু ইন্টারনেটের একটি বিশাল অংশ এই প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল, তাই তাদের সিস্টেমে সামান্য ত্রুটিও একসঙ্গে একাধিক ওয়েবসাইটে মারাত্মক প্রভাব ফেলে।

বাংলাদেশসহ বিশ্বজুড়ে ব্যবহারকারীরা যখন এই সাইটগুলোতে প্রবেশের চেষ্টা করেন, তখন ‘ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে অভ্যন্তরীণ সার্ভার ত্রুটি দেখা দিয়েছে। কয়েক মিনিট পর পুনরায় চেষ্টা করুন’—এমন বার্তা পান ব্যবহারকারীরা।

বিভ্রাটের বিষয়টি স্বীকার করে তাৎক্ষণিক এক বিবৃতিতে ক্লাউডফ্লেয়ার জানায়, তদন্ত চলছে এবং তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আপডেট দেয়া হবে। এর কিছুক্ষণ পর কর্তৃপক্ষ জানায়, তারা সমস্যাটি চিহ্নিত করেছে এবং দ্রুত সমাধানে কাজ চলছে।

এদিকে, ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরও শুরুতে এই একই সমস্যায় আক্রান্ত হয়েছিল। তবে কিছুক্ষণ পর সাইটটি লোড হলে দেখা যায়, বিশ্বজুড়ে ওয়েবসাইট বিভ্রাটের ঘটনায় রিপোর্টের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে। এতে স্পষ্ট হয়, ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে বিশ্বজুড়ে হাজারো ওয়েবসাইট অচল হয়ে পড়েছিল।

ঠিক কতগুলো ওয়েবসাইট এই বিপর্যয়ে আক্রান্ত হয়েছে, তা এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, ক্লাউডফ্লেয়ারের মতো গুরুত্বপূর্ণ সার্ভিসে বড় ধরনের ত্রুটি দেখা দিলে একযোগে বহু সাইট অচল হয়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও এই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হয়েছে, যা ইন্টারনেট অবকাঠামোর এককেন্দ্রিক নির্ভরতার ঝুঁকিকে আবারও সামনে এনেছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বড় ধাক্কায় পড়তে পারে পোশাক খাত

নিজস্ব প্রতিবেদক: প্রস্তুতি ছাড়া স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর ভয়াবহ প্রতিযোগিতার মুখে পড়তে পারে বাংলাদেশের তৈরি পোশাক খাত। বিশ্লেষকরা বলছেন, ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ

বেলকুচিতে ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের কমিটি গঠন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন যুব বিভাগের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আশরাফুল আলমকে সভাপতি ও ডাঃ আল-আমিনকে সেক্রেটারি

সিরাজগঞ্জে রেলওয়ে প্রকল্প থেকে রেলের শীট ও ভ্যান জব্দ, চুরি আতঙ্কে এলাকাবাসী

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ রেলওয়ে প্রকল্পের WD-5 এলাকা থেকে রেলের দুটি শীট ও একটি ভ্যান জব্দ করেছে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) গভীর

সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নাডুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ছাত্রীকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে

দেশের পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক: দেশের পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। রোববার বাংলাদেশ

গ্লোবাল ইসলামী ব্যাংকের ৪১তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংকের ৪১তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ঢাকাস্থ ট্রেনিং ইনস্টিটিউটে ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ শুরু হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ