হটাৎ বাংলাদেশকে ভয়াবহ দুঃসংবাদ দিল জাতিসংঘ

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন আমদানি শুল্কের কারণে বৈশ্বিক বাণিজ্যে অসমতার আশঙ্কা তৈরি হয়েছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আংকটাড) প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, এ পরিস্থিতিতে বাংলাদেশের মতো উন্নয়নশীল অর্থনীতি রপ্তানি হ্রাস, বিশেষ করে পোশাক ও কৃষিপণ্য খাতে বড় ধরনের চাপের মুখে পড়তে পারে।

গত বৃহস্পতিবার (২৩ মে) প্রকাশিত ‘স্প্যারিং দ্য ভালনারেবল: দ্য কস্ট অব নিউ ট্যারিফ বার্ডেনস’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। যদিও বাংলাদেশের মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির মাত্র ০.৩ শতাংশ এর জন্য দায়ী, তবুও নতুন শুল্ক নীতিমালার কারণে এসব দেশের রপ্তানি ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। এতে মার্কিন বাজারে প্রবেশ ব্যয়বহুল হয়ে উঠবে, বিশেষ করে তৈরি পোশাক ও কৃষিভিত্তিক পণ্যের ক্ষেত্রে।

প্রতিবেদনে জানানো হয়, যদিও শুল্ক আরোপের ক্ষেত্রে ৯০ দিনের একটি স্থগিতাদেশ দেওয়া হয়েছে, তবুও দীর্ঘমেয়াদে ক্ষতির সম্ভাবনা থেকেই যাচ্ছে। প্রাথমিকভাবে ১০ শতাংশ হারে সাধারণ শুল্ক আরোপ হলেও, জুলাই মাস থেকে দেশভিত্তিক অতিরিক্ত শুল্ক কার্যকর হতে পারে। এতে বাংলাদেশের আমদানি শুল্ক বেড়ে ৪৪ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে, যা দেশের রপ্তানিমুখী অর্থনীতিকে বড় ধরনের চাপে ফেলবে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশ্ববাজারে প্রবেশ সহজ করতে ট্যারিফ রিলিফ এবং ন্যায্য বাণিজ্য নীতিমালার দরকার।

তা না হলে বিশ্ব বাণিজ্যে নতুন ধরনের বৈষম্য তৈরি হবে, যা দীর্ঘমেয়াদে বৈশ্বিক উন্নয়নের গতিকে থমকে দিতে পারে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে সক্রিয় পদক্ষেপ নিচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আসন্ন বাজেটে যুক্তরাষ্ট্রের ১০০টি পণ্যের ওপর শুল্ক ছাড় দেওয়ার পরিকল্পনা করছে, যাতে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক উন্নয়ন হয় এবং বাংলাদেশের পণ্য সেখানে সুবিধাজনক অবস্থান পায়। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ন্যায্য বাণিজ্য নীতিমালা এবং আন্তর্জাতিক সহযোগিতাই হতে পারে উন্নয়নশীল অর্থনীতির জন্য সবচেয়ে কার্যকর সুরক্ষা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো. জাফর আলমকে রাজধানীর ধানমণ্ডি থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৭ এপ্রিল) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনা তীব্র, ২৪ ঘণ্টায় একাধিক হামলা ও কূটনৈতিক প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে গত ২৪ ঘণ্টায় হামলা, পাল্টা হামলা এবং কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ইরানে ব্যাপক প্রাণহানি, লেবানন সীমান্তে সামরিক

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: ভারতের নিরাপত্তা উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক: দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল। তিনি বলেন, দুর্বল শাসন ব্যবস্থা অনেক

সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে ২০ মে দিনব্যাপী প্রতীকী কলম বিরতির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা, মামলা ও পেশাগত হয়রানির প্রতিবাদে আগামী ২০ মে সারাদেশে দিনব্যাপী প্রতীকী কলম বিরতির ডাক দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

নাগরপুরে শীর্ষ সন্ত্রাসী সিজু গ্রেফতারে এলাকায় মিষ্টি বিতরণ 

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে নাগরপুর  উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক সিজু বাহিনীর প্রধান মো. সজিবুল হুদা সিজু

বাংলাদেশ দূতকে তলব করে ঢাকার ওপর দোষ চাপাল ভারত

অনলাইন ডেস্ক: আবারও বাংলাদেশ দূতকে তলব করল ভারত। দিল্লিতে বসে শেখ হাসিনার মন্তব্য তাঁর ব্যক্তিগত ও এর সঙ্গে দিল্লির কোনো সম্পৃক্ততা নেই বলে দূতকে জানানো হয়েছে।