হজ অ‍্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন

অনলাইন ডেস্ক: হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এ সময় তিনি বলেছেন, ‘হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্মকর্ম পালন করতে পারেন, সে জন্য এই অ‍্যাপ বিরাট ভূমিকা রাখবে।’

আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত অ‍্যাপটি উদ্বোধন করে হজযাত্রীদের এটি ব্যবহারের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, ‘ধর্মকর্ম পালনে সহায়ক হওয়ায় এবং স্বাস্থ্য সেবাসহ নানা ফিচার থাকায় এই অ‍্যাপ হাজিদের একাগ্রচিত্তে হজ পালনে মস্তবড় অবদান রাখবে।

চলতি বছর পবিত্র হজব্রত পালনের শুরু থেকে হজযাত্রীরা এই অ‍্যাপ ব্যবহার করতে পারলেও আগামী বছর থেকে যেন মানুষ হজে যাওয়ার চিন্তা-ভাবনার পর্যায় থেকে এই অ‍্যাপ ব্যবহার করে হজযাত্রাকে সহজ করতে পারে সে লক্ষ্যে কাজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ‘হজ ব্যবস্থাপনায় যেসব দেশ আমাদের দেশের চেয়ে উন্নত তাদের কাছ থেকে অভিজ্ঞতা গ্রহণ এবং যেসব দেশ এ ধরনের ব্যবস্থা নেই সেসব দেশকে বিনা মূল্যে আমাদের অ্যাপটির কারিগরি দিক প্রদানের উদ্যোগ নেওয়া হবে।’

ভবিষ্যতে এই অ‍্যাপকে আরো সহজ এবং ত্রুটিমুক্ত করার পরামর্শও দেন তিনি।

এই অ‍্যাপটি চালু হওয়ার হজযাত্রীদের ধর্মকর্ম পালন সহজতর করার পাশাপাশি সৌদি আরব গিয়ে চলা ফেরায় দুশ্চিন্তা মুক্ত হবে।

অ‍্যাপটি তৈরির সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

এই অ‍্যাপটির পাশাপাশি হজ প্রিপেইড কার্ড ও হজ রোমিং প‍্যাকেজ সুবিধার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

এ সময় অন‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়‍্যব।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ পরিচালনা ও প্রয়োজনীয় সংস্কার একসঙ্গে করতে পারবেন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ পরিচালনা ও প্রয়োজনীয় সংস্কার একসঙ্গে করতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৭ মার্চ) নিজের

পাইকপাড়ায় পাওনা টাকা চাওয়ায় হামলা, ভাঙচুর ও লুটপাট

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসি কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সিরাজগঞ্জে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আলোচনায় মাওলানা রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

পারমাণবিক স্থাপনায় আইএইএর নজরদারি বন্ধের ঘোষণা ইরানের

অনলাইন ডেস্ক: ইরান তার পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)–র প্রবেশাধিকার ও নজরদারি কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (২৮ জুন) দেশটির পার্লামেন্টের ভাইস

বর্ধিত মেয়াদেও অনিশ্চয়তা: এলেঙ্গা-রংপুর চার লেন ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্প

সিরাজগঞ্জ প্রতিনিধি: এলেঙ্গা-রংপুর চার লেন মহাসড়ক এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়সীমা পেরিয়েও অনিশ্চয়তার মুখে পড়েছে। কাজের গতি কম থাকাসহ বিভিন্ন প্রশাসনিক ও