হজযাত্রীদের শিশু সঙ্গীর বিষয়ে নতুন নির্দেশনা দিল সৌদি আরব

অনলাইন ডেস্ক: ২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘প্রতিবছর তীব্র ভিড়ের সঙ্গে সংশ্লিষ্ট সব ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষাই এই সিদ্ধান্তের লক্ষ্য। শিশুদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত এবং হজযাত্রার সময় তাদের যেকোনও ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

সৌদির এই মন্ত্রণালয় বলেছে, চলতি বছর হজে অংশগ্রহণের জন্য তাদের সর্বদা অগ্রাধিকার দেওয়া হবে, যারা এর আগে হজ করেননি।’

চলতি বছরের হজের নিবন্ধন নুসুক অ্যাপ এবং সৌদি আরবের সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে করা যাবে। ইতোমধ্যে সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য আনুষ্ঠানিকভাবে এই দুটি মাধ্যমে নিবন্ধন চালু করা হয়েছে।

হজযাত্রীদের তথ্য যাচাই-বাছাই, সঙ্গীদের যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ অনলাইনে অথবা নুসুক অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে।

এদিকে, হজ প্যাকেজ বিক্রয়ের আগে নিজেদের প্রস্তুতির ওপর জোর দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। যদিও ইতোমধ্যে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। সেখানে হজযাত্রীদের পছন্দের প্যাকেজ বাছাই, ই-ওয়ালেট নিশ্চিত ও অন্যান্য বিষয় চূড়ান্ত করতে হবে।

সূত্র: গালফ নিউজ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে ২০ মে দিনব্যাপী প্রতীকী কলম বিরতির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা, মামলা ও পেশাগত হয়রানির প্রতিবাদে আগামী ২০ মে সারাদেশে দিনব্যাপী প্রতীকী কলম বিরতির ডাক দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন সভাপতি প্রার্থী তোফাজ্জল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজার বনিক সমবায় সমিতি লিমিটেডের আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হাজী তোফাজ্জল হোসেন হাই কোর্টে প্রার্থীতা ফিরে পেলেন।

গণমাধ্যমের মালিক-সম্পাদকদের ক্ষমা চাওয়া উচিত: তথ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গণমাধ্যমের মালিক-সম্পাদকদের ক্ষমা চাওয়া উচিত। জনগণের সামনে তাদের কৃতকর্ম প্রকাশ্যে আসা দরকার। বৃহস্পতিবার ঢাকায় প্রেস

রিং আইডির ব্যাংক হিসাব তলব

রিং আইডির ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সম্প্রতি ব্যাংকগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। একই

জামায়াত পুলিশ-প্রশাসনকে কব্জা করার চেষ্টা করছে: জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক: জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিতর্কিত বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। এই বক্তব্যকে কেন্দ্র করে দেশের নির্বাচন ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে

বিএনপি প্রার্থীকে না ডাকায় খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া মাহফিল বন্ধের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থী রবিউল আওয়াল লাভলুর সমর্থকদের