সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুললে দেশ হবে আত্মনির্ভরশীল: মাওলানা রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশে সম্পদের অভাব নেই, অভাব কেবল সৎ ও যোগ্য নেতৃত্বের—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

তিনি বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতই সম্পদে রূপান্তরিত হবে। তখন কোনো সরকারপ্রধানকে বিদেশে গিয়ে সাহায্য চাইতে হবে না।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালী হাইস্কুল মাঠে পোতাজিয়া ইউনিয়ন জামায়াতের যুব বিভাগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম ও ডা. মোফাজ্জল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর পুত্র ও পাবনা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম এবং উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান আলী।

মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, শেখ হাসিনার পদত্যাগের পর একটি দল নিজেদের ক্ষমতাসীন ভেবে চাঁদাবাজি ও দখলবাজির মাধ্যমে জনগণকে অতিষ্ঠ করে তুলেছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের পর তাদের প্রভাব কিছুটা কমেছে।

তিনি বলেন, আগামী নির্বাচন তারা আওয়ামী লীগের ধরনে আয়োজনের চেষ্টা করছে, তবে দেশের জনগণ তা সফল হতে দেবে না। সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টয়লেটে নকল মিললে দায় কেন্দ্রের, কড়া নির্দেশ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন,

বিএনপি তো এনসিপির মামা না , কেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে?: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট: বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যখন দাবি করে যে একমাত্র তারাই অভ্যুত্থান ঘটিয়েছে এবং আমাদের সিনিয়র

জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলে

ঠিকানা ডেস্ক: আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার সন্ধ্যা সাতটায়

জুলাই ঘোষণাপত্রে যা আছে

নিজস্ব প্রতিবেদক: ২৮ দফা সংবলিত জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদ ভবনের

শিক্ষকরা অন্য পেশায় যুক্ত হলে অনুমতি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি: শিক্ষকতার পাশাপাশি অন্য কোনো পেশায় যুক্ত হতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে, এমন কড়া বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক

পদ্মায় নিয়ন্ত্রণ নিয়ে সশস্ত্র সংঘর্ষে আতঙ্ক, স্থবির জনজীবন

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর বালু উত্তোলন ও নৌ চ্যানেলের খাজনা আদায়কে কেন্দ্র করে ইজারাদারদের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। কয়েক মাস ধরে চলমান