স্মৃতিভ্রষ্ট এক যুবক কামারখন্দ হাসপাতালে, পরিচয় মিলছে না

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এক অজ্ঞাতপরিচয় যুবক। আনুমানিক ২৫ বছর বয়সী এই যুবক স্মৃতিভ্রষ্ট হয়ে পড়ায় নিজের নাম, ঠিকানা কিংবা পরিবারের কোনো তথ্য জানাতে পারছেন না। শুধু বারবার বলছেন— “কেউ একজন ট্রেন থেকে নামিয়ে দিয়েছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ জুন (শুক্রবার) রাত ১১টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে তাঁকে অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখেন দুই যুবক—মারুফ ও আবু হাসান। কথাবার্তায় তাঁর আচরণে অসঙ্গতি দেখে তাঁরা মানবিক বিবেচনায় যুবকটিকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
স্থানীয় যুবক আবু হাসান বলেন, “আমরা অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু সে নিজের নাম-পরিচয় কিছুই বলতে পারেনি। পরে হাসপাতালে নিয়ে যাই এবং এখন পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শাকিলা খাতুন জানান, “তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। স্বাভাবিকভাবে খাচ্ছেন, হাঁটাচলাও করতে পারছেন। তবে এখনো স্মৃতি ফিরিয়ে আনতে পারেননি।”
আবাসিক মেডিকেল অফিসার ডা. অভিজিৎ সাহা বলেন, “তাঁকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি থানা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মমিন উদ্দিন বলেন, “যুবকটি শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে বিপর্যস্ত। তাঁর কথায় ধারাবাহিকতা নেই। আমরা ধারণা করছি, তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়তে পারেন অথবা মানসিক আঘাতে স্মৃতি হারিয়েছেন। আমাদের পক্ষ থেকে চিকিৎসা ও পরিচয় শনাক্তে যথাযথ উদ্যোগ নেওয়া হচ্ছে।”
যদি কেউ এই যুবকের পরিচয় সম্পর্কে কিছু জানেন, তাহলে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা স্থানীয় থানায় যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জেলা বিএনপির উপদেষ্টা কামাল হোসেনের মতবিনিময়

নজরুল ইসলাম,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা বিএনপি’র উপদেষ্টা, অস্ট্রেলিয়ান প্রবাসী প্রকৌশলী কামাল হোসেন রায়গঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৭ফেব্রুয়ারী) দিনভর রায়গঞ্জ উপজেলা

আমাকে বিদেশ সফরে যেতে বাধা দিয়েছে ইউনূস সরকার

নিজস্ব প্রতিবেদক: বিদেশে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে পরিকল্পিতভাবে আড়ালে রাখার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাঁর ভাষায়, বিভিন্ন রাষ্ট্র থেকে রাষ্ট্রপতির অংশগ্রহণের

কক্সবাজারে এনসিপির পদযাত্রা শনিবার: কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে প্রস্তুত নেতাকর্মীরা

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: জুলাই গণ-অভ্যুত্থান’ স্মরণে ঘোষিত পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ১৯ জুলাই (শনিবার) কক্সবাজারে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতারা। কর্মসূচিতে

নির্বাচনের পর পীরগঞ্জে প্রকাশ্যে ফিরল আওয়ামী লীগ!

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা ও আইনি বিধিনিষেধ উপেক্ষা করে দীর্ঘ দেড় বছর পর প্রকাশ্যে দলীয় কার্যক্রম শুরু করেছে উপজেলা আওয়ামী লীগ। রোববার (১৫ ফেব্রুয়ারি)

নবজাগরণ ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইদবস্ত্র বিতরণ।

নিজস্ব প্রতিবেদক: ইদুল ফিতরে সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ আরও বাড়িয়ে দিতে, প্রতিবছরের মতো এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন ইদের নতুন পোশাক বিতরণ করেছে। বৃহস্পতিবার (১২

মোসাদের দপ্তরে আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের অপারেশন দপ্তরে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। আজ সোমবার দেশটির বিপ্লবী ইসলামিক বাহিনী (আইআরজিসি) ইরানি বার্তা সংস্থা তাসনিমে