‘স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি’

নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচার পতনে যেন ১৬ বছর অপেক্ষা করতে না হয় সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১ জুলাই), জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মঙ্গলবার মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।,

এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয়; সেই কাজ আমারা করছি। আশা করি, আগামী দিনে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে তাদের পতন ঘটাবে। কারণ, জনগণ রাস্তায় নামলে কোনো শক্তি থামাতে পারে না।’

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় ‘জুলাই স্মৃতি উদযাপন’ অনুষ্ঠানমালা ঘোষণা করেছে সরকার। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জুলাই স্মৃতি উদযাপন করা হবে।,

ঘোষিত অনুষ্ঠানমালা অনুযায়ী শুরুর দিন, অর্থাৎ আজ মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করা হবে। একই দিনে জুলাই ক্যালেন্ডার দেওয়া হবে এবং জুলাই হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির সূচনা করা হবে। এটি চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত। এদিন জুলাই শহীদদের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি চালু করা হবে।

শেষ দিন, অর্থাৎ ৫ আগস্ট (অনুষ্ঠানমালায় ৩৬ জুলাই) ৩৬ জুলাইয়ের ভিডিও শেয়ারিং, ৩৬ জেলার কেন্দ্রে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, মানিক মিয়া এভিনিউ অভিমুখে বিজয় মিছিল, এয়ার শো, গানের অনুষ্ঠান, ‘৩৬ ডেস অব জুলাই’সহ জুলাইয়ের অন্যান্য ডকুমেন্টারি প্রদর্শন, ড্রোন শোর আয়োজন করা হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মামলা থেকে বাদ দিতে চাঁদা দাবি, অডিও ভাইরালের পর জিডি স্বেচ্ছাসেবক দল নেতার

বরগুনা প্রতিনিধি: বরগুনার বামনায় বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলার বাদী স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদা দাবির একটি অডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। অডিওতে শোনা গেছে,

সিরাজগঞ্জে মানসিক ভারসাম্যহীন বাবার সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ার অ্যাডভোকেট মোঃ আব্দুল হামিদ (৮০) মানসিক ভারসাম্যহীন ও অসুস্থ অবস্থায় অনিচ্ছায় জোরপূর্বক সম্পত্তি দখলের উদ্দেশ্যে দলিল তৈরি, অপহরণ ও শারীরিক-মানসিক

ভূঞাপুরে কাউন্সিলর রাজ্জাক গ্রেফতার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে অপারেশন ডেভিল হান্টে সাবেক কাউন্সিলর মো. আব্দুর রাজ্জাক তরফদার (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আব্দুর রাজ্জাক তরফদারকে অপারেশন

জুলাই ঘোষণাপত্রে ৭ বিষয় অন্তর্ভুক্ত করার দাবিতে রাজশাহীতে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী, ০৮ জানুয়ারি ২০২৫ বিচার, সংস্কার, গণপরিষদের নির্বাচন এবং গণঅভ্যুত্থানে শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়াসহ সাতটি বিষয় ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে রাজশাহীতে বৈষম্যবিরোধী

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আরও ১২২ জনের আপিল

আন্তর্জাতিক ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১২২ প্রার্থীর আপিল আবেদন জমা

রায়গঞ্জে কার্পজাতীয় মাছ চাষে সফল চাষীরা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পিকেএসএফ এর অর্থায়নে ও মানবমুক্তি সংস্থার বাস্তবায়নে কার্পজাতীয় মাছ চাষে নতুন প্রযুক্তি ব্যবহার সফলতা পেয়েছেন চাষীরা। এই পদ্বতিতে ৪০০ থেকে